LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার টাউনসভিলে পুলিশের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি

Man shot in Queensland
Man shot in Queensland

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের টাউনসভিল শহরে পুলিশের গুলিতে এক সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকালে দা ও ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে এলে পুলিশ সদস্যরা গুলি চালাতে বাধ্য হন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে টাউনসভিলের নর্থ ওয়ার্ডের ম্যাককিনলি স্ট্রিট এলাকায় এক ব্যক্তির হাতে দা ও ছুরি দেখা যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে ওই ব্যক্তি আগ্রাসীভাবে এগিয়ে এলে গুলি চালানো হয়।

অ্যাম্বুলেন্স কর্মীরা তাকে ঘটনাস্থলে চিকিৎসা দিলেও, বুকে, পেটে ও পায়ে গুরুতর আঘাতের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ নিশ্চিত করেছে, এই ঘটনায় কোনো পুলিশ সদস্য বা সাধারণ মানুষ আহত হননি।


ঘটনার তদন্ত শুরু, নজরদারিতে জাতীয় কমিশন

অস্ট্রেলিয়ান কুইন্সল্যান্ড পুলিশের নৈতিক মানদণ্ড বিভাগ (Ethical Standards Command) ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত কার্যক্রমের ওপর তদারকি করছে অস্ট্রেলিয়ার Crime and Corruption Commission।

পুলিশ সুপারিনটেনডেন্ট ক্রিস লসন জানান, “এই ঘটনায় কতজন কর্মকর্তা অংশ নিয়েছিলেন কিংবা কতটি গুলি ছোড়া হয়েছে তা এখনই জানানো হচ্ছে না, কারণ বিষয়টি তদন্তাধীন।”

তিনি বলেন, গুলিতে সংশ্লিষ্ট সব কর্মকর্তার মানসিক সহায়তা নিশ্চিত করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি দা ও একটি ছুরি জব্দ করা হয়েছে।


ছুরি-সংশ্লিষ্ট অপরাধে বাড়ছে উদ্বেগ

লসন আরও বলেন, “এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অস্ট্রেলিয়ার প্রতিটি প্রান্তে পুলিশ সদস্যরা প্রতিদিনই বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হন এবং কখনও কখনও প্রাণঘাতী শক্তি প্রয়োগ করতে হয়।”

তিনি উল্লেখ করেন, “অস্ট্রেলিয়ায় ছুরি নিয়ে অপরাধের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে এবং পুলিশ এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে যাতে জননিরাপত্তার জন্য এটি আরও বড় হুমকি হয়ে না দাঁড়ায়।”

পুলিশ এখন স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কেউ ওই ব্যক্তির সঙ্গে ঘটনার আগে কোনো যোগাযোগ করে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে যেন তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।


স্থান: টাউনসভিল, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
সূত্র: কুইন্সল্যান্ড পুলিশ, স্থানীয় সংবাদমাধ্যম

Related News

c83185db5f239f13230b3f6fe9824f21 6aa106dfc5f44

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

ডারউইন, অক্টোবর ২২: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র…

image 340822 1792465076

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…

More Australian Women and Children Leave Syrian IS Camp

সিরিয়ার আইএস শিবির ছাড়লেন আরও অস্ট্রেলিয়ান নারী-শিশু

ডারউইন, ২২ মে: উত্তর-পূর্ব সিরিয়ার আল-রোজ শিবির থেকে বৃহস্পতিবার (স্থানীয় সময়) আরও একদল অস্ট্রেলিয়ান নারী ও শিশু বাসে করে শিবির ত্যাগ করেছে। এই দৃশ্যটি অস্ট্রেলিয়ার…

IMG 20260401 WA0017

‘উগ্রবাদী’ বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল, পাঠানো হচ্ছে ফেরত

ডারউইন, ০১ এপ্রিল: বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ…

mahatma gandhi

মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি চুরি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৪২৬ কেজি ওজনের মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ ভাস্কর্য চুরির চাঞ্চল্যকর ঘটনা। সিসিটিভি ফুটেজ ও পুলিশের তদন্ত নিয়ে বিস্তারিত।

genevieve jagola

বুনো ঘোড়ার পিঠে চড়ে অস্ট্রেলিয়া মহাদেশ জয় করেন মার্কিন তরুণী!

বুনো ব্রাম্বি ঘোড়ায় চড়ে ৪৪০০ কিমি পথ পাড়ি দিলেন মার্কিন তরুণী জিন জ্যাগোলা। অস্ট্রেলিয়ার পূর্ব থেকে পশ্চিম উপকূলে ৮ মাসের রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত।

under 16s

অস্ট্রেলিয়ার পথে হাঁটছে ব্রিটিশ সরকার

শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়ার মতো ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। লিজ কেন্ডালের বক্তব্য ও বিস্তারিত খবর।

australia 2

ইরানের বিক্ষোভে সমর্থন করলো অস্ট্রেলিয়া

ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যালবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়েছেন।

f

Search