সিরিয়ার আইএস শিবির ছাড়লেন আরও অস্ট্রেলিয়ান নারী-শিশু
ডারউইন, ২২ মে: উত্তর-পূর্ব সিরিয়ার আল-রোজ শিবির থেকে বৃহস্পতিবার (স্থানীয় সময়) আরও একদল অস্ট্রেলিয়ান নারী ও শিশু বাসে করে শিবির ত্যাগ করেছে। এই দৃশ্যটি অস্ট্রেলিয়ার…
অ্যালিস স্প্রিংস – ২১ জুলাই ২০২৫: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংসে শনিবার সকালে একটি সার্ভিস স্টেশনে সংঘটিত ডাকাতির ঘটনায় দুই প্রাপ্তবয়স্ক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নর্দার্ন টেরিটরি পুলিশের বরাতে জানানো হয়েছে, সকাল ৮:১০টার দিকে জয়েন্ট ইমার্জেন্সি সার্ভিসেস কমিউনিকেশন সেন্টার (JESCC) সার্ভিস স্টেশনে একটি বিশৃঙ্খলার একাধিক রিপোর্ট পায়।
অভিযোগে বলা হয়েছে, সার্ভিস না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে দুই নারী দোকান লণ্ডভণ্ড করে এবং স্টাফের দিকে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারে, যার ফলে কাউন্টারে থাকা কনসোল বুথটি ভেঙে যায়। তবে কর্মীটি আহত হননি।
পরে তারা কিছু পণ্য চুরি করে পালিয়ে যায়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯:৪০টায় ইলপারপা এলাকায় উক্ত দুই নারীকে গ্রেপ্তার করে।
দুইজনের বয়স ২০ ও ২২ বছর এবং তাদের বিরুদ্ধে কর্মীর ওপর হামলা, সম্পত্তি ক্ষতিসাধন এবং জনস্থানে বিশৃঙ্খল আচরণের অভিযোগে মামলা করা হয়েছে।
২২ বছর বয়সী নারীকে হেফাজতে রাখা হয়েছে এবং আজ অ্যালিস স্প্রিংস কোর্টে হাজির করা হবে।
২০ বছর বয়সী নারীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি ২৪ সেপ্টেম্বর ২০২৫ মুতিতজুলু কোর্টে হাজির হবেন।
পুলিশ সকলকে আহ্বান জানিয়েছে, কেউ যদি অপরাধ বা অসামাজিক আচরণের সাক্ষী হন, তবে ১৩১ ৪৪৪ নম্বরে অথবা ১৮০০ ৩৩৩ ০০০ নম্বরে ক্রাইম স্টপারস-এ যোগাযোগ করুন।
— সূত্র: NT Police, Fire & Emergency Services Australia