LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

বাংলাদেশে উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, বহু আহত

Air Force training aircraft crashes
Air Force training aircraft crashes

ঢাকা, বাংলাদেশ – ২১ জুলাই ২০২৫: রাজধানী ঢাকা, বাংলাদেশের উত্তরা দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ নিশ্চিত করেছে, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১২ মিনিটের মাথায় উত্তরা, ঢাকা, বাংলাদেশে বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিমানটি ভেঙে পড়ে এবং সাথে সাথেই ভবনে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় স্কুলের ক্লাস শেষ হলেও কোচিং কার্যক্রম চলছিল, যেখানে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আহত ৩০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, তবে তাদের মধ্যে কতজন শিক্ষার্থী তা এখনো নিশ্চিত করা যায়নি।

বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে চারজনকে সিএমএইচে (সমন্বিত সামরিক হাসপাতাল) নেওয়া হয়েছে।

উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনসহ আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেয়।

এছাড়াও দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।

— সূত্র: বাসস নিউজ (Bangladesh Sangbad Sangstha)

Related News

pabna01 20261117182208

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। জাতীয় গ্রিডের…

Untitled 1

ঢাকায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবিতে হস্তান্তর

বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৭…

image 349511 1794582842

শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি: বিবিসি বাংলার প্রতিবেদন

 ডারউইন, নভেম্বর ১৪: সম্প্রতি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার…

image 349207 1794501372

আলোচিত মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

ডারউইন, নভেম্বর ১২: বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর আলোচিত-সমালোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল…

Khuni hasina

পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দি হিসেবে নিতে চায় বাংলাদেশ সরকার— কতটা সম্ভব এই উদ্যোগ?

ডারউইন, নভেম্বর ১০: চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা…

image 343482 1793113770

বাংলাদেশে আবারও হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দৌড়ে বাঁচার চেষ্টা করেও রক্ষা হয়নি

ডারউইন, অক্টোবর ২৮: বাংলাদেশে ময়মনসিংহ জেলায় পূর্ববিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক হিন্দু সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাণ বাঁচাতে খুনির বাবার দোকানে…

image 343144 1793035721

বাংলাদেশ ছাড়লেন মাদ্রাসায় নিপীড়িত শিশুর বাবা রুমি

ডারউইন, অক্টোবর ২৭: বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুর বাবা শাহজালাল রুমিকে দেশ ছাড়তে হয়েছে। কওমি ওলামায়ে…

image 342376 1792854480

মাদ্রাসাশিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

 ডারউইন, অক্টোবর ২৫: বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে…

f

Search