LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

ব্যবসা-বাণিজ্য

বড় বিনিয়োগকারীরা পরের সরকারের অপেক্ষায়: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

governor
সিপিডি আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

মেলবোর্ন, ১১ আগস্ট—রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশে কাঙ্ক্ষিত বিদেশি ও স্থানীয় বিনিয়োগ প্রত্যাশা করা ‘বাস্তবসম্মত নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, “সামনে নির্বাচন থাকায় বড় বিনিয়োগকারীরা পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করছেন এবং এটিই একটি স্বাভাবিক ‘পলিটিক্যাল প্রসেস’।”

রবিবার রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

বিনিয়োগ পরিস্থিতি ব্যাখ্যা করে গভর্নর বলেন, “আমরা পাইপলাইনে বিনিয়োগ দেখতে পারছি… কিন্তু আরেকটু সময় লাগবে। সামনে নির্বাচন, এই মুহূর্তে হয়তো বড় কোনো বিনিয়োগকারী আসতে চাইবে না। বিদেশি বিনিয়োগকারীরাও আসতে চাইবে না; (তারা ভাবছে) পরবর্তী সরকার যদি সব চেঞ্জ করে ফেলে। লেটস টক টু দ্য নেক্সট গভর্মেন্ট, এটা খুব স্বাভাবিক পলিটিক্যাল প্রসেস।”

মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, “৫ বিলিয়ন ডলার করে পণ্য আমদানি করছি। তাতে কী আমদানি কম হচ্ছে? বাজারে কী কোনো শর্টেজ আছে? হয়তো বলতে পারেন ক্যাপিটাল মেশিনারি ইমপোর্ট করছি না। লেজিটিমেট কোয়েশ্চেন? দ্য আনসার ইজ, হু ইজ গোয়িং টু ইনভেস্ট ইন দিস এনভায়রনমেন্ট (এখন এখানে কে বিনিয়োগ করবে)?”

অর্থনীতির চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি যোগ করেন, “আমরা খাদের কিনারায় ছিলাম, সেখান থেকে যদি দ্রুত ফেরত আসতে না পারি তাহলে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি।”

গভর্নর বলেন, অন্তর্বর্তী সরকারের দুটি প্রধান চ্যালেঞ্জ ছিল—সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আনা এবং সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়া, যাতে ভবিষ্যৎ সরকার এটিকে আরও সামনে এগিয়ে নিতে পারে।

‘মানি লন্ডারিং বন্ধ হওয়ায় রেমিট্যান্স বেড়েছে’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। অর্থনীতি স্থিতিশীল করার ক্ষেত্রে এই সময়ে অনেক কাজ হয়েছে।”

তিনি দাবি করেন, “বড় বিষয় হচ্ছে, মানি লন্ডারিং বন্ধ হয়ে গেছে। যারা লন্ডারিং করত, তারা তো পালিয়ে গেছে। যারা দেশে আছে, তাদের হাতে টাকা নেই। মানি লন্ডারিং বন্ধ হওয়ার কারণে রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধি পেয়েছে।”

তবে সরকারের বাজেট নীতির সমালোচনা করে তিনি বলেন, “আমাদের উচিত ছিল স্বৈরাচারের বাজেট চালিয়ে না যাওয়া। ওই বাজেট বাদ দিয়ে সামাজিক বিষয়টি প্রাধান্য দিয়ে নতুন বাজেট দিতে পারতাম। আমি মনে করি, এটা ভুল সিদ্ধান্ত ছিল।”

‘৩৬৫ দিনে ম্যাজিক্যাল কিছু দেখিনি’

তবে সরকারের নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, “গভর্নর বলে গেলেন, বিপদের সময় জনশক্তি ও গার্মেন্টস খাত তাদের বিপর্যয় থেকে রক্ষা করেছে। কিন্তু আমার প্রশ্ন, গত ৩৬৫ দিনে আমাদের জন্য কী করেছেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টেক্সটাইল খাতে করপোরেট কর ১৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩৭ শতাংশ করা হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “ফিনিশড প্রোডাক্ট আসবে শুল্ক ছাড়া, কিন্তু কাঁচামাল তুলায় ২ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তার ওপর চাঁদাবাজ তো আছেই। গ্যাস ও বিদ্যুৎ নেই। গত ৩৬৫ দিনে ম্যাজিক্যাল আমি কিছু দেখতে পাইনি। আমি গঠনমূলক সমালোচনা করছি, এটাকে তিরস্কার ভাববেন না।”

জনশক্তি রপ্তানি নিয়ে তিনি প্রশ্ন তোলেন, “জনশক্তির জন্য কোনো ট্রেনিং সেন্টার করেছেন? মালয়েশিয়ায় দেখেছি, ভারতীয় দক্ষ শ্রমিক নিজের দেশ থেকে ট্রেনিং নিয়ে এসে বেশি বেতনে কাজ করছে। আর আমাদের শ্রমিক ঘরমোছার কাজ করে নিম্ন বেতনে।”

ব্যাংক খাতের সমালোচনা করে রাসেল বলেন, “লুটপাটে যে ব্যাংক নষ্ট হয়ে গেছে, তাকে আবার কেন টাকা দিচ্ছেন? আপনি গ্রাহককে টাকা দিয়ে ওই ব্যাংক বন্ধ করে দেন। চোরগুলোকে কেন টাকা দিচ্ছেন? চোরের মালিকানা কিন্তু কখনই নষ্ট হবে না, আবার ছোবল মারবে।”

তার মতে, “ছোট একটি দেশে এতগুলো ব্যাংক সত্যিই অবাক করার মতো। বাংলাদেশের মতো পারিবারিকভাবে ব্যাংক কোথাও দেওয়া হয় না। ক্রিকেটে ছক্কা মারতে পারলেই তাকে লাইসেন্স দেওয়া হয়।”

সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “অন্তর্বর্তী সরকার যখন শাসনভার গ্রহণ করে, তখন আমাদের অর্থনীতি বেশ বিপদজনক অবস্থায় ছিল। রিজার্ভের ধারাবাহিক পতন হচ্ছিল, টাকার বিনিময় হারের অবনমন হচ্ছিল খুব দ্রুত। এখন এক বছর পর যখন ফিরে তাকাচ্ছি, তখন মূল্যায়নের একটা সময় এসেছে।”

Related News

d6428577 b494 483a be3d 785912624f2a

চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 326219 1788868292

কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ডারউইন, ০৮ সেপ্টেম্বর: প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।…

image 325385 1788666071

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

ঢাকা, সেপ্টেম্বর ০৬: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে…

f

Search