LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

চীন সফরে ‘সিডস ফর দ্য ফিউচার’ এর বাংলাদেশের বিজয়ীরা

winners of Huaweis ‘Seeds for the Future 2025 Bangladesh

ডারউইন, ১৮ আগস্ট— হুয়াওয়ে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার ২০২৫, বাংলাদেশ’-এর আট বিজয়ীর চীন সফর শুরু হয়েছে। ১০ দিনব্যাপী এই সফরে তারা ডিজিটাল ট্যালেন্ট সামিটে যোগ দেওয়ার পাশাপাশি ফাইভ-জি, এআই, আইওটি ও স্মার্ট সিটির ওপর প্রশিক্ষণ নেবেন এবং সামাজিক যোগাযোগের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

স্থানীয় সময় রবিবার রাতে হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নির্বাচিত সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বিজয়ীরা এই পর্যায়ে অংশ নিচ্ছেন যেখানে তাঁরা সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে জানতে পারবেন। বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণের পাশাপাশি ডিজিটাল ট্যালেন্ট সামিটে শিল্পখাতের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়েরও সুযোগ পাবেন তাঁরা। ফলে বাস্তব অভিজ্ঞতা ও বর্তমান বিশ্ব সম্পর্কে ধারণা নিয়ে ভবিষ্যতে বাংলাদেশের আইসিটি খাতকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁরা প্রস্তুত হবেন।

হুয়াওয়ে সাউথ এশিয়ার হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস তানভীর আহমেদ বলেন, “এ পর্যন্ত আমরা বাংলাদেশে ১২তম বারের মতো ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রামের আয়োজন করেছি। এটি শিক্ষার্থীদের জন্য কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং দেশে-বিদেশে আইসিটি ও টেলিকম সম্পর্কে জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ। এমন একটি বৈশ্বিক আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের অংশগ্রহণ ও পারফরমেন্সের মাধ্যমে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “এই প্রোগ্রামে তারা অন্যদের সাথে নেটওয়ার্কিংয়ের দারুণ সুযোগও পেয়ে থাকেন। আমরা বিশ্বাস করি, এবছরের বিজয়ীরা আয়োজনের প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আরও দক্ষ করে তুলবেন এবং বাংলাদেশের আইসিটি যাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”

এবারের বিজয়ীরা হলেন— আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সায়েদ আতিফ রায়হান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফারিসা জায়নাহ জামান, ব্র্যাক ইউনিভার্সিটির নাফিম করিম খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) মো. রেজওয়ান উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাসনিয়া ইফফাত, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) মোঃ সাফিউস সিফাত ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির নুফসাত ফারুক ও ওয়াসিফ উদ্দিন।

এই বছর প্রায় ৩,০০০ আবেদন থেকে ইন্টারভিউ, লিখিত পরীক্ষা, সাবলীল উপস্থাপনা – এমন অনেক যাচাই-বাছাই শেষে এই আটজন শিক্ষার্থীকে বাংলাদেশ বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

আন্তর্জাতিক পর্যায়ে ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রাম উল্লেখযোগ্য প্রভাব রেখেছে। ১৪১টি দেশের ১৮,০০০-এরও বেশি শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে সরাসরি উপকৃত হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজের সঙ্গে প্রোগ্রামটির ৫০০-এরও বেশি যৌথ কার্যক্রম রয়েছে।

Related News

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 326219 1788868292

কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ডারউইন, ০৮ সেপ্টেম্বর: প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।…

image 325385 1788666071

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

ঢাকা, সেপ্টেম্বর ০৬: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে…

image 323779 1788265606

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের আশা প্রকাশ

ডারউইন, সেপ্টেম্বর ০২ : শিগগিরই  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক…

f

Search