LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

শিক্ষা

জাকসুর ভিপি জুলাই আন্দোলনের জিতু, জিএসসহ ২০ পদে শিবির প্যানেলের জয়

Jaksu VP GS
জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু (বাঁয়ে) ও জিএস মাজহারুল ইসলাম (ডানে)।

ডারউইন, ১৪ সেপ্টেম্বর—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীদের জয়জয়কার হয়েছে। ২৫টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদ ছাড়া জিএস, এজিএসসহ ২০টি পদে ছাত্রশিবির সমর্থিতরা জয় পেয়েছেন।

ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু। ৩ হাজার ৩৩৪টি ভোট পেয়েছেন তিনি।

তেত্রিশ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনের ফল শনিবার বিকালে ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হল থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

ঘোষিত ফল অনুযায়ী, সহ-সভাপতি (জিএস) নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ফেরদৌস আল হাসান (ছাত্রশিবির), এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা (ছাত্রশিবির)।

এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা (ছাত্রশিবির),

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর (ছাত্রশিবির) জয়ী হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে-

১. সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি (ছাত্রশিবির)

২. সাংস্কৃতিক সম্পাদক – শেখ জিসান আহমেদ (স্বতন্ত্র)

৩. সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন (ছাত্রশিবির)

৪. নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম (ছাত্রশিবির)

৫. ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের মাহমুদুল হাসান কিরণ( স্বতন্ত্র)

৬. সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান (ছাত্রশিবির)

৭. সহ-ক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা (ছাত্রশিবির)

৮. আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন (ছাত্রশিবির)

৯. সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক ৪৯ ব্যাচের আহসান লাবিব (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ—বাগছাস)

১০. সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছাত্র) তৌহিদ ইসলাম (ছাত্রশিবির)

১১. সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা (ছাত্রশিবির)

১২. স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, (ছাত্রশিবির)

১৩. পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান (ছাত্রশিবির)

 

কার্যকরী সদস্য (পুরুষ) পদে জয়ী তিনজন। তারা হলেন- মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা, তরিকুল ইসলাম।

কার্যকরী সদস্য (নারী) পদে জয়ী হয়েছেন তিনজন। তারা হলেন-নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহান।

 

এই ছয়জনের মধ্যে মোহাম্মদ আলী চিশতী (বাগছাস) ছাড়া সবাই ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।

 

প্রায় ১২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে বৃহস্পতিবার দিনভর ভোট শেষে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়ে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রায় ৪০ ঘণ্টা ভোট গণনার নির্বাচনের ফল ঘোষণা হয়।

 

মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠিত হয়। ওই বছরই জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন ক্যাম্পাসে ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) ও জাসদ ছাত্রলীগের প্রভাব বেশি ছিল। প্রথম নির্বাচনের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন গোলাম মোর্শেদ এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন জাসদ ছাত্রলীগ নেতা শাহ বোরহানউদ্দিন রোকন।

Related News

d6428577 b494 483a be3d 785912624f2a

চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 326219 1788868292

কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ডারউইন, ০৮ সেপ্টেম্বর: প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।…

image 325385 1788666071

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

ঢাকা, সেপ্টেম্বর ০৬: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে…

f

Search