পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন। তবে সাংবিধানিক দায়িত্ব ছেড়ে দিলেও প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন অবসরভাতাসহ রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা…
ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকা গতকাল রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়। একটি চায়ের দোকান বসানোকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত একটার দিকে সংঘর্ষের সূত্রপাত হয় এবং তা প্রায় দুই ঘণ্টা ধরে চলে।
নিউমার্কেট থানা-পুলিশ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের ফুটপাতে বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে। গতকাল রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী সেখানে নতুন করে দোকান বসাতে গেলে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ছাত্র প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় ঢাকা কলেজের শিক্ষকেরাও উপস্থিত হন।
পরে পুলিশ, ডাকসু প্রতিনিধি ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় দিবাগত রাত তিনটার দিকে পরিস্থিতি শান্ত হয়।
আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের ফুটপাতে দোকান বসানো নিয়ে উত্তেজনা দেখা গিয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয়।”
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নতুন করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিউমার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।