LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

কেমিক্যাল গুদামে তিনবার নোটিশ, তেজস্ক্রিয়তায় ব্যাহত সার্চ অপারেশন

রাসায়নিক গুদামটি অবৈধ তিনবার নোটিশও দেওয়া হয়েছিল

ঢাকা: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদাম ‘আলম ট্রেডার্স’ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তৈরি করা অবৈধ প্রতিষ্ঠানের তালিকাতেই ছিল। আজ বুধবার (১৫ অক্টোবর, ২০২৫) বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম।

নোটিশ ও অভিযান প্রক্রিয়া
লে. কর্নেল তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, অবৈধ তালিকায় থাকার কারণে এই গুদামকে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে জানানোর পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিনবার নোটিশ দেওয়া হয়েছিল। সর্বশেষ, গুদামটিতে অভিযান চালানোর প্রস্তুতি ছিল বলে তিনি উল্লেখ করেন।

আগুন লাগার ঘটনা: গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই রাসায়নিক গুদামে প্রথম আগুন লাগে। বিস্ফোরিত হয়ে সেই আগুন পাশের একটি চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। ওই ভবনের দোতলায় স্মার্ট প্রিন্টিং নামের একটি টি-শার্ট প্রিন্টিং কারখানা এবং তিন ও চারতলায় আরএন ফ্যাশন নামের একটি পোশাক কারখানা ছিল।

প্রাণহানি: ভবনটির দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের পক্ষ থেকে এদের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্তের দাবি জানানো হয়েছে।

রাসায়নিকের কারণে মূল গুদামে প্রবেশে বাধা
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, রাসায়নিকের তীব্র তেজস্ক্রিয়তার কারণে এখনো পর্যন্ত আলম ট্রেডার্সের মূল গুদামে সার্চ অপারেশন চালানো সম্ভব হয়নি।

লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, “আমরা সিস্টেমেটিক কাজ করছি। টেকনোলজি অ্যাপ্লাই করছি। ড্রোন দিয়ে দেখছি এবং আমরা বোঝার চেষ্টা করছি।”

তিনি জানান, গুদামটিতে ছয়-সাত ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে, তবে সেগুলোর ধরণ ও মাত্রা এখনো যাচাই করা যায়নি। পুরো গুদামটি রাসায়নিকে ঠাসা থাকায় এখন কেবল পানি ছিটিয়ে এসব অপসারণের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হতে আরও ৩৬ থেকে ৭২ ঘণ্টা সময় লাগতে পারে।

ভবন ও অভিযানের ঝুঁকি
ফায়ার সার্ভিসের পরিচালক আরও জানান, গুদামের ভবনটি উচ্চ তাপমাত্রার কারণে অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের পিলারগুলোও ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি যেকোনো অভিযানের জন্য ঝুঁকিপূর্ণ। ঝুঁকি এড়াতে নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে কাজ করা হচ্ছে।

আলম ট্রেডার্সের মূল দরজায় তালা মারা ছিল। হাইড্রলিক স্প্রেডার ও কাটার দিয়ে তালা কেটে গুদামে প্রবেশ করতে হয়েছে। তাজুল ইসলাম বলেন, “সুতরাং ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো মানুষ ছিল না। তারপরও সার্চ অপারেশন না চালানো পর্যন্ত বলা যাবে না, এখানে মানুষ ছিলেন কি ছিলেন না।”

Related News

d6428577 b494 483a be3d 785912624f2a

চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 326219 1788868292

কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ডারউইন, ০৮ সেপ্টেম্বর: প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।…

image 325385 1788666071

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

ঢাকা, সেপ্টেম্বর ০৬: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে…

f

Search