LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

এইচএসসি ফলাফলে ২১ বছরের রেকর্ড পতন: পাস ৫৭.১২%, কমেছে জিপিএ-৫

২১ বছরে এইচএসসিতে সর্বনিম্ন পাস jpg

এইচএসসি ফলাফলে ‘ধস’: ২১ বছরে সর্বনিম্ন পাসের হার, ফেল প্রায় ৪৩% শিক্ষার্থীঢাকা: গত দুই দশকের মধ্যে এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৭.১২ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ পয়েন্ট কম। অর্থাৎ, এবার প্রায় ৪৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশিত হয়। শিক্ষার তথ্য নিয়ে কাজ করা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর তথ্য অনুযায়ী, ২০০৫ সালের পর (যখন পাসের হার ছিল ৫৯.১৬%) শিক্ষার্থীদের ফলাফলে এমন বড় ধরনের ‘ধস’ আর দেখা যায়নি।

জিপিএ-৫ কমেছে বিপুল পরিমাণেপাসের হারের পাশাপাশি সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও এবার বিপুল পরিমাণে কমেছে। শিক্ষাবর্ষ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা২০২৩১,৩১,৩৭৬ জন২০২৪৭৮,৫২১ জন২০২৫ (এ বছর)৬৩,২১৯ জনএ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন শিক্ষার্থী, যার মধ্যে পাস করেছে ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন।

ফলাফল নিম্নমুখী হওয়ার কারণফলাফল পর্যালোচনায় দেখা গেছে, সামগ্রিক ফল খারাপ হওয়ার পেছনে মূলত ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তুলনামূলক বেশি ফেল করার ঘটনা বড় প্রভাব ফেলেছে।দুই দশকের ফলাফলের প্রবণতা বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১২, ২০১৪, ২০১৯ সালের মতো কয়েকটি বছর বাদে বেশিরভাগ বছরই পাসের হার ৭০-৮০ শতাংশের মধ্যে ছিল।

২০২১ ও ২০২২ সালের ভিন্ন পরিস্থিতি বাদে এবারই পাসের হার এক ধাক্কায় এত নিচে নেমে এল।অন্যান্য সূচকেও নিম্নগতিএ বছর অন্যান্য গুরুত্বপূর্ণ সূচকও নিম্নমুখী:শতভাগ পাস করা প্রতিষ্ঠান: গত বছর ছিল ১,৩৮৮টি, এ বছর তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩৪৫টি।

শূন্য পাস করা প্রতিষ্ঠান: গত বছর ছিল মাত্র ৬৫টি, এ বছর তা বেড়ে হয়েছে ২০২টি।‘অবশ্যই গলদ আছে’: বোর্ড চেয়ারম্যানআন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফলাফলকে কাঙ্ক্ষিত নয় বলে মন্তব্য করেন।তিনি বলেন, “এই যে প্রায় অর্ধেক শিক্ষার্থী পাস করল না, এটা তো কাঙ্ক্ষিত নয়।

এই বিষয়টিতে আমরা একটা আয়নার সামনে দাঁড়িয়েছি। তাতে আমরা দেখতে পাচ্ছি, গলদ আছে, অবশ্যই গলদ আছে। সেই গলদের জায়গাগুলো ঠিক করতে হবে। সেই দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের, সেই দায়িত্ব বোর্ডের, সেই দায়িত্ব সকলের।”তিনি আরও জানান, এবার নিয়ম মোতাবেক সঠিক মূল্যায়নের জন্য পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের নিয়ম স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এবং সময়ও বাড়ানো হয়েছিল।

Related News

image 343482 1793113770

বাংলাদেশে আবারও হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দৌড়ে বাঁচার চেষ্টা করেও রক্ষা হয়নি

ডারউইন, অক্টোবর ২৮: বাংলাদেশে ময়মনসিংহ জেলায় পূর্ববিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক হিন্দু সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাণ বাঁচাতে খুনির বাবার দোকানে…

image 343144 1793035721

বাংলাদেশ ছাড়লেন মাদ্রাসায় নিপীড়িত শিশুর বাবা রুমি

ডারউইন, অক্টোবর ২৭: বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুর বাবা শাহজালাল রুমিকে দেশ ছাড়তে হয়েছে। কওমি ওলামায়ে…

image 342376 1792854480

মাদ্রাসাশিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

 ডারউইন, অক্টোবর ২৫: বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে…

c83185db5f239f13230b3f6fe9824f21 6aa106dfc5f44

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

ডারউইন, অক্টোবর ২২: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র…

image 340822 1792465076

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…

image 340715 1792431528

বাংলাদেশের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

ডারউইন, অক্টোবর ২০: বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। তার মতে, ইশরাকের কর্মকাণ্ডের পর তার পদত্যাগে…

Ishraq

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: বাংলাদেশের প্রতিমন্ত্রী ইশরাক

ডারউইন, অক্টোবর ১৯: আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন তিনি। স্থানীয় সময়…

image 340375 1792343062

বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডারউইন, অক্টোবর ১৮: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বাংলাদেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার এমন বিতর্কিত কর্মকাণ্ডে দেশজুড়ে আলোচনার মধ্যেই মন্ত্রিসভা থেকে…

f

Search