LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ১৮ টন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়লো শাহজালাল কার্গো ভিলেজ আগুনে

বিমানবন্দরে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম

ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। এসব সরঞ্জাম আজ রোববার কার্গো ভিলেজ থেকে খালাস হওয়ার কথা ছিল।

গতকাল শনিবার (১৮ অক্টোবর, ২০২৫) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিজিবি যৌথভাবে প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষয়ক্ষতির শিকার রূপপুর প্রকল্পের সরঞ্জাম:
বিমানবন্দরে আমদানি পণ্য খালাসে সিঅ্যান্ডএফের কাজ করা মমতা ট্রেডিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই সরঞ্জামগুলো আনা হয়েছিল।

আজ রোববার কার্গো ভিলেজের সামনে মমতা ট্রেডিংয়ের কাস্টমস সরকার বিপ্লব হোসাইন সাংবাদিকদের জানান, ছয় দিন আগে রাশিয়া থেকে সাতটি শিপমেন্টের মাধ্যমে প্রায় ১৮ টনের মতো বৈদ্যুতিক সরঞ্জাম এসেছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য।

যে অংশে আগুন লেগেছিল, সেখানে আমদানি করা পণ্য রাখা হয়। ফলে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎকেন্দ্রের এই গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো আগুনে নষ্ট হয়েছে। তবে সামগ্রিক ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

দীর্ঘ সময়ের পর আগুন নিয়ন্ত্রণে:
গতকাল বেলা আড়াইটায় আগুন লাগার পর তা ভয়াবহ রূপ নেয়। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট দিনভর কাজ করে। বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related News

shekh Mujib

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

ডারউইন, আগস্ট ১৫ : স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য স্বাধীনতা যুদ্ধের মহান…

image 317578 1786422046

বাড়িঘর পোড়ানোর নির্দেশ: শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

ঢাকা প্রতিনিধি, আগস্ট ১১: বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক…

image 317272 1786338835

বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…

image 317291 1786342962

বাংলাদেশে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ধারাবাহিক সাফল্য, ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

ঢাকা, আগস্ট ১০: বাংলাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদী জেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি…

IMG 20260724 WA0012

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন। তবে সাংবিধানিক দায়িত্ব ছেড়ে দিলেও প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন অবসরভাতাসহ রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা…

IMG 20260724 WA0013

পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, নেপথ্যে কী

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেন…

image 311875 1784823682

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবার পদত্যাগ করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ডারউইন, ২৪ জুলাই: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। দুটি সূত্র বলেছে,…

Hasina

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব: রয়টার্সকে শেখ হাসিনা

ডারউইন, ১১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে পলাতক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে…

f

Search