LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর: মূল বেতনের ১৫% বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ কার্যকর দুই ধাপে

ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে সরকার। তাঁদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বর্ধিত অর্থ দুই ধাপে কার্যকর হবে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর, ২০২৫) অর্থ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন। এই বর্ধিত ভাতা নিম্নোক্ত দুটি ধাপে কার্যকর হবে:

প্রথম ধাপ: ১৫ শতাংশের মধ্যে ৭.৫ শতাংশ কার্যকর হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে।

দ্বিতীয় ধাপ: বাকি ৭.৫ শতাংশ কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন ধরে মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া পেয়ে আসছিলেন। বর্ধিত বাড়িভাড়ার দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এর আগে সরকার বাড়িভাড়া মূল বেতনের মাত্র ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর অর্থ বিভাগ মাসে বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়ানোর বিষয়ে সম্মতিপত্র দিয়েছিল।

শিক্ষকদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় এই বৃদ্ধি কার্যকর না করে বরং শতাংশের হিসাবে বাড়িভাড়া বাড়ানোর জন্য অর্থ বিভাগে অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়। সেখানে ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশের চারটি হিসাব দেখিয়ে সরকারের সামর্থ্য অনুযায়ী বৃদ্ধির অনুরোধ করা হয়েছিল। অবশেষে ১৫ শতাংশ বৃদ্ধির এই নতুন সিদ্ধান্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Related News

pabna01 20261117182208

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। জাতীয় গ্রিডের…

Untitled 1

ঢাকায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবিতে হস্তান্তর

বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৭…

image 349511 1794582842

শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি: বিবিসি বাংলার প্রতিবেদন

 ডারউইন, নভেম্বর ১৪: সম্প্রতি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার…

image 349207 1794501372

আলোচিত মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

ডারউইন, নভেম্বর ১২: বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর আলোচিত-সমালোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল…

Khuni hasina

পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দি হিসেবে নিতে চায় বাংলাদেশ সরকার— কতটা সম্ভব এই উদ্যোগ?

ডারউইন, নভেম্বর ১০: চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা…

image 343482 1793113770

বাংলাদেশে আবারও হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দৌড়ে বাঁচার চেষ্টা করেও রক্ষা হয়নি

ডারউইন, অক্টোবর ২৮: বাংলাদেশে ময়মনসিংহ জেলায় পূর্ববিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক হিন্দু সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাণ বাঁচাতে খুনির বাবার দোকানে…

image 343144 1793035721

বাংলাদেশ ছাড়লেন মাদ্রাসায় নিপীড়িত শিশুর বাবা রুমি

ডারউইন, অক্টোবর ২৭: বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুর বাবা শাহজালাল রুমিকে দেশ ছাড়তে হয়েছে। কওমি ওলামায়ে…

image 342376 1792854480

মাদ্রাসাশিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

 ডারউইন, অক্টোবর ২৫: বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে…

f

Search