LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

পুনরায় বাহরাইনের ভিসা চালুর অনুরোধ করেন পররাষ্ট্র উপদেষ্টা

Tawhid at qatar

মানামা, বাহরাইন: ২১তম মানামা সংলাপের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এই বৈঠকগুলোতে তিনি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (১ নভেম্বর) তিনি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আলজায়ানি এবং উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেলের সঙ্গে বৈঠক করেন।

উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খলিফা আল ফাদেলের কাছে তৌহিদ হোসেন বাংলাদেশি ব্যবসায়ী, পেশাদার ও কর্মীদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালুর অনুরোধ জানান। তিনি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের জন্য পারিবারিক ভিসা ইস্যু করারও অনুরোধ করেন।

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী সে দেশের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানের কথা স্বীকার করে জানান, তাঁর সরকার পর্যায়ক্রমে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। কাতার রোহিঙ্গা সংকট সমাধানে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

তৌহিদ হোসেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে ২০২৫ সালে ঢাকায় দ্বিতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের প্রস্তাব দেন এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Related News

tofayel ahmed 20260601165712 edit 469470591485805

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন

ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…

chapai 20260519162253 edit 61388669541529

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডারউইন, ১৯ মে: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি…

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

potato9 20260508141725

দাম না পেয়ে আলু ফেলে দিচ্ছে বাংলাদেশের কৃষক, ক্ষতি ছাড়িয়েছে হাজার কোটি টাকা

ডারউইন, ০৮ মে: রংপুর অঞ্চলে এবার আলুর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। বাজারে দাম ধসে পড়া, হিমাগারে সংরক্ষণ সংকট এবং বৈরী আবহাওয়ায় আলু…

Joyjatra

মিসাইল হামলার শঙ্কা: অবস্থান পরিবর্তন করল ‘বাংলার জয়যাত্রা’

ডারউইন, ০৬ মে: ইরান ও পশ্চিমা শক্তির মধ্যকার যুদ্ধবিরতি চললেও পারস্য উপসাগরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য হামলা থেকে বাঁচতে…

1776854728081 americabangla g0987654322345

সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

ddfff

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

eid bg 20260321084651

বাংলাদেশে ঈদুল ফিতর: যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

ডারউইন, ২১ মার্চ: বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বড় বড় জামাতে অংশ নেন লাখো মানুষ।…

f

Search