LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

ধর্মীয় বিদ্বেষে ৯৯ কোটি টাকা জরিমানা বা ৫ বছর জেল

bangladesh telecom

ঢাকা ২০২৫ : টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা প্ল্যাটফর্ম ব্যবহার করে ধর্মীয়, সাম্প্রদায়িক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করলে অনধিক ৫ বছরের কারাদণ্ড অথবা ৯৯ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হতে হবে। এই কঠোর বিধান রাখা হয়েছে সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বুধবার অধ্যাদেশের এই খসড়া প্রকাশ করেছে এবং অংশীজন ও সাধারণ নাগরিকদের মতামত গ্রহণের জন্য তা ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে।

৯৯ কোটি টাকা জরিমানার বিধান (ধারা ৬৬ ক): অধ্যাদেশের ৬৬ ক ধারায় টেলিযোগাযোগ প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘটিত বেশ কিছু অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই ধারার অধীনে অপরাধ প্রমাণিত হলে অনধিক ৫ (পাঁচ) বছর কারাদণ্ড বা অনধিক ৯৯ (নিরানব্বই) কোটি টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এই ধারায় অপরাধ হিসেবে গণ্য করা হবে:

ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ: ধর্মীয় বা সাম্প্রদায়িক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচার যা সহিংসতা সৃষ্টি করে।

রাষ্ট্রীয় ক্ষতি: দেশের অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা, জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করা বা বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ-এর উপলক্ষ তৈরি করা।

প্রতারণা ও হ্যাকিং: কৌশলগত ফাইবার নেটওয়ার্ক, ডেটা সেন্টার, লাইসেন্সপ্রাপ্ত সেবাদাতার সার্ভার সিস্টেম হ্যাকিং বা ক্ষতিগ্রস্ত করা, যা দেশের অর্থনীতিতে ক্ষতিসাধন করে।

জরুরি সেবায় ব্যাঘাত: ইচ্ছাকৃতভাবে দেশের ক্ষতিসাধনের উদ্দেশ্যে যেকোনো ব্যান্ডের বেতার তরঙ্গে ব্যাঘাত করে স্যাটেলাইট যোগাযোগ, এয়ার ডিফেন্স, বিমান যোগাযোগ, জিপিএস বা নেভিগেশন প্রতিহত করা।

অর্থনৈতিক অপরাধ: অর্থনীতির ক্ষতিসাধনের উদ্দেশে বাল্ক এসএমএস প্রতারণা, বাল্ক কৃত্রিম বুদ্ধিমত্তা কল প্রতারণা বা সমন্বিত পরিচয়গত উপাত্ত প্রতারণা করা।

সেবাদাতার প্রতি নির্দেশ: যদি কোনো টেলিযোগাযোগ সেবা প্রদানকারী এই ধারায় বর্ণিত অপরাধের বিপরীতে কমিশনের কোনো নির্দেশ তাৎক্ষণিকভাবে পালন না করে, তবে সেটিও অপরাধ হিসেবে গণ্য হবে। এর জন্য সেবাদাতা প্রতিষ্ঠানটি অনধিক ৫ বছর বা অনধিক ৯৯ কোটি টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

অশ্লীল ও বিরক্তিকর বার্তা (ধারা ৬৯ ক ও ৭০): এছাড়া ধারা ৬৯ (ক)-তে অশ্লীল, ভীতি প্রদর্শনমূলক বা গুরুতরভাবে অপমানকর বার্তা প্রেরণের প্রস্তাব বা কার্য সম্পাদনের জন্য অনধিক ২ বছর কারাদণ্ড বা দেড় কোটি টাকা অর্থদণ্ড এবং চাঁদা আদায়ের উদ্দেশ্যে হুমকিমূলক বার্তা প্রেরণের জন্য অনধিক ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

অন্যদিকে, ধারা ৭০-এ যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বারবার টেলিফোন করে অন্য ব্যক্তিকে বিরক্ত বা অসুবিধা সৃষ্টির অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

Related News

d6428577 b494 483a be3d 785912624f2a

চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 326219 1788868292

কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ডারউইন, ০৮ সেপ্টেম্বর: প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।…

image 325385 1788666071

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

ঢাকা, সেপ্টেম্বর ০৬: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে…

f

Search