চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ
ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…
মানিকগঞ্জ : প্রায় এক মাস ধরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে রাখা একটি বিশালাকৃতির কুমির উদ্ধার করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার এলাকাবাসী। গতকাল শুক্রবার রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাট এলাকায় কুমিরটি ধরা হয়।
আজ শনিবার সকালে হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই খবর নিশ্চিত করে বলেন, “আমি ঘটনাস্থলেই আছি। কুমিরটি বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।”
উপজেলা বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুরী এবং পাশের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকার খালে কুমিরটি প্রথম দেখতে পান স্থানীয়রা। এরপর থেকে ওই এলাকার লোকজন খালে গোসল করতে বা গরু-ছাগল গোসল করাতে সাহস পাচ্ছিলেন না।
কুমিরটি ধরতে স্থানীয়রা একাধিকবার চেষ্টা চালান। অবশেষে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চৌকিঘাট গ্রামের লোকজন বিশেষ কৌশলে কুমিরটি ধরতে সক্ষম হন। কুমির উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করে।
কুমির ধরতে অংশ নেওয়া চৌকিঘাট গ্রামের রাহাত হোসেন ও আল আমিন জানান, গতকাল সকালে তাঁরা কুমিরটি দেখতে পান। এরপর তাঁরা রশি দিয়ে তৈরি ফাঁদ পেতে এটিকে ধরার চেষ্টা করেন। রাত ১০টার দিকে কুমিরটি খালের পানিতে ভেসে উঠলে ফাঁদ দিয়েই তাঁরা কুমিরটিকে কাবু করেন।
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম প্রাথমিকভাবে ধারণা করছেন, উদ্ধার করা কুমিরটি মিঠাপানির কুমির। এর দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। তিনি জানান, বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা আসার পর কুমিরটি হস্তান্তর করা হবে।