LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব শুরু

hajng

নেত্রকোনা :  ‘আমার সংস্কৃতি আমার অহংকার’—এই প্রতিপাদ্যকে ধারণ করে নেত্রকোনার দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসব শুরু হয়েছে। গত শুক্রবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি হলরুমে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

উদ্বোধনী বক্তব্যে সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সমস্যা সমাধান, তাদের জীবনমান উন্নয়ন, ভাষা ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার অধিকতর গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, আদিবাসীদের জ্ঞান ও মেধাকে আরও বিকশিত করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি সরকারের পাশাপাশি সবাইকে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক ও গীতিকবি সুজন হাজং।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক, উপসচিব মিজানুর রহমান, নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, বিশিষ্ট গীতিকার হাসান মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান (ভিপি লিটন), চলচ্চিত্র নির্মাতা ও গীতিকবি হাসিবুর রেজা কল্লোল, হাজং লেখক ও গবেষক শরদিন্দু সরকার (স্বপন হাজং) এবং সিনিয়র সাংবাদিক এসএম রফিকুল ইসলাম রফিক।

উদ্বোধনী দিনের আলোচনাসভা শেষে সন্ধ্যায় বিভিন্ন এলাকা থেকে আগত হাজং সম্প্রদায়ের শিল্পীরা তাদের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Related News

shekh Mujib

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

ডারউইন, আগস্ট ১৫ : স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য স্বাধীনতা যুদ্ধের মহান…

image 317578 1786422046

বাড়িঘর পোড়ানোর নির্দেশ: শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

ঢাকা প্রতিনিধি, আগস্ট ১১: বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক…

image 317272 1786338835

বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…

image 317291 1786342962

বাংলাদেশে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ধারাবাহিক সাফল্য, ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

ঢাকা, আগস্ট ১০: বাংলাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদী জেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি…

IMG 20260724 WA0012

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন। তবে সাংবিধানিক দায়িত্ব ছেড়ে দিলেও প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন অবসরভাতাসহ রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা…

IMG 20260724 WA0013

পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, নেপথ্যে কী

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমকে পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেন…

image 311875 1784823682

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবার পদত্যাগ করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ডারউইন, ২৪ জুলাই: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। দুটি সূত্র বলেছে,…

Hasina

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব: রয়টার্সকে শেখ হাসিনা

ডারউইন, ১১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে পলাতক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে…

f

Search