আলোচিত মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন
ডারউইন, নভেম্বর ১২: বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর আলোচিত-সমালোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল…
পাবনা : দুই দিনের ব্যক্তিগত সফরে নিজ জেলা পাবনায় গেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত জুলাই মাসে ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই তাঁর জেলায় প্রথম সফর।
আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাবনায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের সই করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পাবনায় পৌঁছানোর পর সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার গ্রহণের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহরের কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মা–বাবার কবর জিয়ারত করেন। সেখান থেকে তিনি নিজ বাড়িতে অবস্থান করে নিকট আত্মীয় ও স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতি জেলার সার্কিট হাউসে রাত যাপন করবেন। সফরের শেষ দিন, আগামীকাল রোববার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
প্রেক্ষাপট: মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটি তাঁর পঞ্চমবারের সফর। এর আগে সর্বশেষ তিনি গত বছরের ৯ জুন পাবনায় গিয়েছিলেন। এর প্রায় দুই মাস পরই ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
ডারউইন, নভেম্বর ১২: বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর আলোচিত-সমালোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল…
ডারউইন, নভেম্বর ১০: চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা…
ডারউইন, অক্টোবর ২৮: বাংলাদেশে ময়মনসিংহ জেলায় পূর্ববিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক হিন্দু সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাণ বাঁচাতে খুনির বাবার দোকানে…
ডারউইন, অক্টোবর ২৭: বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুর বাবা শাহজালাল রুমিকে দেশ ছাড়তে হয়েছে। কওমি ওলামায়ে…
ডারউইন, অক্টোবর ২৫: বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে…
ডারউইন, অক্টোবর ২২: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র…
ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…
ডারউইন, অক্টোবর ২০: বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। তার মতে, ইশরাকের কর্মকাণ্ডের পর তার পদত্যাগে…
