আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
ডারউইন, আগস্ট ১৫ : স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য স্বাধীনতা যুদ্ধের মহান…
অর্থনৈতিক : চলতি নভেম্বরের জন্য আবারও বাড়ানো হলো জেট ফুয়েলের দাম। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিকতায় দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
নতুন মূল্যহার (নভেম্বর):
ফ্লাইটের ধরন : পূর্বের মূল্য (অক্টোবর) : নতুন মূল্য (নভেম্বর) : বৃদ্ধির পরিমাণ
অভ্যন্তরীণ ফ্লাইট : (প্রতি লিটার)৯৯ টাকা ২৯ পয়সা : ১০০ টাকা ২৪ পয়সা : ৯৫ পয়সা
আন্তর্জাতিক ফ্লাইট : (প্রতি লিটার)০.৬৫৪৫ ডলার : ০.৬৬০৪ ডলার : ০.০০৫৯ ডলার
অক্টোবরেও বেড়েছিল দাম: এর আগে অক্টোবর মাসেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৬ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ২৯ পয়সা করা হয়েছিল। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার শূন্য দশমিক ৬৩৩৩ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬৫৪৫ ডলার নির্ধারণ করা হয়েছিল।
জেট ফুয়েলের দাম লাগাতার বৃদ্ধি পাওয়ায় এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয় বাড়বে, যার ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান ভাড়াও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।