চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ
ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…
চাকরি : বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একটি গুরুত্বপূর্ণ পদে প্রধান নিরাপত্তা উপদেষ্টা (সার্বক্ষণিক) নিয়োগের জন্য প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিতে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই পদের পদমর্যাদা হবে উপমহাব্যবস্থাপক (ডিজিএম)-এর সমান।আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।পদের নাম, পদসংখ্যা ও বেতন:পদের নাম
পদের নাম পদসংখ্যা পদমর্যাদা বেতন (মাসিক):
যোগ্যতা ও অভিজ্ঞতা:
পদমর্যাদা: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে কমপক্ষে মেজর বা সমমান পদমর্যাদায় অবসরপ্রাপ্ত হতে হবে।
অভিজ্ঞতা: ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
দক্ষতা: আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম ও অভ্যন্তরীণ ঝুঁকি/নিরাপত্তা বিষয় সম্পর্কে সুষ্ঠু জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে।
আবেদন ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে। এছাড়াও আবেদনপত্রসহ সকল আনুষঙ্গিক কাগজপত্র স্ক্যান করে সফট কপি অবশ্যই dempd2@krishibank.org.bd এই ই-মেইল ঠিকানায় প্রেরণ করতে হবে।
উপমহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
শর্তাবলি: এই নিয়োগ প্রাথমিকভাবে দুই বছরের চুক্তির ভিত্তিতে করা হবে, যা সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে নবায়নযোগ্য। কর্তৃপক্ষ যেকোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন বা বিজ্ঞপ্তির যেকোনো শর্ত বাতিল/শিথিল করার অধিকার সংরক্ষণ করে।