অর্থনীতি : দেশের কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মরক্কো এবং কাফকো থেকে মোট ১ লাখ ৭০ হাজার টন সার কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
আজ রোববার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মোট ৯২৫ কোটি ০৯ লাখ টাকা ব্যয়ে এই সার কেনার অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১ লাখ ১০ হাজার টন ইউরিয়া এবং ৬০ হাজার টন টিএসপি সার রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত (প্রতি টন $৩৯৯.১৭), সৌদি আরব (প্রতি টন $৩৯০.০০) এবং দেশীয় কাফকো (প্রতি টন $৩৭৯.৫০) থেকে কেনা হবে।
মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে দুটি লটে মোট ৬০ হাজার টন টিএসপি সার কেনা হবে। প্রতি টন টিএসপি সারের দাম পড়বে $৫৪২.০০ মার্কিন ডলার।