LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

বাংলাদেশে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপে ইসি

EC

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিন আগামী সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ১২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেন।

সময়সূচি: আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টায় শুরু হবে প্রথম ধাপের আলোচনা।

সকালের দলসমূহ (সকাল ১০:৩০ – দুপুর ১২:৩০): বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

দুপুরের দলসমূহ (দ্বিতীয় ধাপ): বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পাটি (জাগপা)।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে একসঙ্গে আয়োজনের ঘোষণা দিয়েছেন। ইসি বর্তমানে অর্ধশতাধিক নিবন্ধিত দলের সঙ্গে এই মতবিনিময় করছে।

এর আগে বৃহস্পতিবার প্রথম দিনে ১২টি দলের সঙ্গে সংলাপ করেছে ইসি, এবং আগামীকাল রোববার আরও ১২ দলের সঙ্গে বৈঠক রয়েছে।

Related News

image 343482 1793113770

বাংলাদেশে আবারও হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দৌড়ে বাঁচার চেষ্টা করেও রক্ষা হয়নি

ডারউইন, অক্টোবর ২৮: বাংলাদেশে ময়মনসিংহ জেলায় পূর্ববিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক হিন্দু সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাণ বাঁচাতে খুনির বাবার দোকানে…

image 343144 1793035721

বাংলাদেশ ছাড়লেন মাদ্রাসায় নিপীড়িত শিশুর বাবা রুমি

ডারউইন, অক্টোবর ২৭: বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুর বাবা শাহজালাল রুমিকে দেশ ছাড়তে হয়েছে। কওমি ওলামায়ে…

image 342376 1792854480

মাদ্রাসাশিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

 ডারউইন, অক্টোবর ২৫: বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে…

c83185db5f239f13230b3f6fe9824f21 6aa106dfc5f44

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

ডারউইন, অক্টোবর ২২: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র…

image 340822 1792465076

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…

image 340715 1792431528

বাংলাদেশের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

ডারউইন, অক্টোবর ২০: বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। তার মতে, ইশরাকের কর্মকাণ্ডের পর তার পদত্যাগে…

Ishraq

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: বাংলাদেশের প্রতিমন্ত্রী ইশরাক

ডারউইন, অক্টোবর ১৯: আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন তিনি। স্থানীয় সময়…

image 340375 1792343062

বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডারউইন, অক্টোবর ১৮: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বাংলাদেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার এমন বিতর্কিত কর্মকাণ্ডে দেশজুড়ে আলোচনার মধ্যেই মন্ত্রিসভা থেকে…

f

Search