ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব: রয়টার্সকে শেখ হাসিনা
ডারউইন, ১১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে পলাতক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে…
ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এই মামলার রায়ে দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল তাঁর ৪৫৩ পৃষ্ঠার রায়ে শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত বলে উল্লেখ করেছেন।
শেখ হাসিনা: দুটি অভিযোগে মৃত্যুদণ্ড।
আসাদুজ্জামান খান কামাল (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী): একটি অভিযোগে মৃত্যুদণ্ড।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (সাবেক আইজিপি): অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড।
শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল—উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।
রায়ের আগে ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে শেখ হাসিনার বিভিন্ন ভিডিও, অডিও ফোনালাপ (যেমন হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথন), মানবাধিকার সংস্থার রিপোর্ট এবং যাত্রাবাড়ী, রামপুরা, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের হত্যার ভিডিও ও তথ্যপ্রমাণের বিবরণ দেন।
তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক এবং তাঁরা দুজনেই বর্তমানে ভারতে অবস্থান করছেন।
এই রায় গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা প্রথম মামলার রায়।