বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন
ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…
আইন ও আদালত প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে প্রথমে তাঁদের গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণ করতে হবে। তাদের পক্ষে নিযুক্ত রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন সোমবার এ কথা জানিয়েছেন।
পলাতক এই দুই আসামি বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার-এর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করে। রায়ে:
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রাজসাক্ষী হিসেবে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আপিল প্রক্রিয়া ও আইনজীবীর বক্তব্য: রায়ের পর ব্রিফিংয়ে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকলেও পলাতক থাকায় তা জটিল।
“আমার ক্লায়েন্টরা সারেন্ডার বা গ্রেপ্তার না হলে আমার পক্ষে এ মামলায় আপিল করার সুযোগ নেই। আপনারা দেখেছেন, আমাকে রায়ের কপিও দেবেন না, মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন।”
ট্রাইব্যুনালের দেওয়া রায় প্রসঙ্গে তিনি তাঁর ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করে বলেন, “রায়টা ভিন্নভাবে হতে পারতো। হয়নি সেজন্য আমি ক্ষুব্ধ, আমার ভেতরে কষ্ট আছে।”