বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক
ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…
কুমিল্লা: দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার কারণে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে (বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন মাঠ) বৃহস্পতিবার (২০ নভেম্বর) কোনো পক্ষকেই সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। তবে দুই পক্ষই তাদের কর্মসূচি পালনে অনড় অবস্থান নিয়েছে।
কুমিল্লা-৬ আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী জনসভার ঘোষণা দেন। একই মাঠে, একই দিনে দলের আরেক মনোনয়নপ্রত্যাশী আমিন-উর-রশিদের (ইয়াছিন) অনুসারীরা দোয়া মাহফিলের আয়োজন করেন।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, একই দিনে একই দলের দুই পক্ষের কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে বলে পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়। যার কারণে কাউকে মাঠ বরাদ্দ দেওয়া হয়নি।
প্রশাসন দুই পক্ষকেই লিখিতভাবে বিকল্প স্থানে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে এবং সিদ্ধান্ত অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে।
বুধবার রাতে টাউন হল মাঠ পরিদর্শন করে মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী আবদুল মোতালেব মজুমদার বলেন, “আমরা আগামীকাল জনসভা করবই।” অন্যদিকে, আমিন-উর-রশিদের অনুসারী শফিউল আলম (রায়হান) একই কথা জানিয়েছেন।
মনোনয়ন ঘোষণার পর থেকেই আমিন-উর-রশিদের অনুসারীরা টানা কর্মসূচি পালন করে আসছিলেন, যার জের ধরেই এই উত্তেজনা সৃষ্টি হয়েছে।