চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ
ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…
ঢাকা: ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমাদানের সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৩ নভেম্বর) বিশেষ আদেশ জারির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এনবিআর-এর আদেশ অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বরের বদলে বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
এনবিআর আরেকটি আদেশে জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে, তিনি বিষয়টি সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ লিখিতভাবে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
এনবিআর জানিয়েছে, ২০২৫-২৬ কর বছরে নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতা ছাড়া অন্য সব ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত করদাতারা হলেন ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল ও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তবে অব্যাহতিপ্রাপ্তরাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।
করদাতার অনুমোদিত প্রতিনিধিও এ বছর তার পক্ষে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া, বিদেশে থাকা বাংলাদেশি করদাতারা নির্দিষ্ট ঠিকানায় আবেদন করে ওটিপি ও নিবন্ধন লিংক পেয়ে সহজেই অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন।
ই-রিটার্ন সিস্টেমে কোনো কাগজপত্র আপলোড না করেই করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য দিয়ে ঘরে বসেই সহজে ঝামেলাহীনভাবে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারছেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ, নগদ ইত্যাদি) মাধ্যমে আয়কর পরিশোধের সুযোগ রয়েছে। ই-রিটার্ন দাখিল করে স্বয়ংক্রিয়ভাবে দাখিলের স্লিপ ও সনদ প্রিন্ট করার সুবিধা রয়েছে।
উল্লেখ্য, এ বছর এখন পর্যন্ত প্রায় ১৮ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন।