আন্তর্জাতিক : সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) মধ্যে আনুষ্ঠানিক অংশীদারত্ব গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী সোমবার (২৪ নভেম্বর) লন্ডনে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে এই রূপরেখা প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবের মধ্যে রয়েছে: কনটেইনার ও বাল্ক শিপিংয়ে যৌথ উদ্যোগ, নাবিকদের দক্ষতা বৃদ্ধিতে যৌথ প্রশিক্ষণ এবং পারস্পরিক বন্দর-কল সুবিধা। জুনাইদ আনোয়ার জানান, আঞ্চলিক বাধা দূর করে দক্ষিণ এশিয়াজুড়ে বাণিজ্যিক একত্রীকরণের নতুন সুযোগ তৈরি করাই তাঁদের লক্ষ্য।