জাতীয় : রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে লাগা আগুন রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, বস্তির ঘিঞ্জি পরিবেশ এবং তীব্র পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজ কঠিন ছিল। এই ভয়াবহ আগুনে বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
সর্বস্ব হারানো বস্তিবাসী লাভলী বেগম বলেন, কিস্তিতে কেনা সবকিছু চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় এখন তাদের পথে বসা ছাড়া উপায় নেই। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।