LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

অস্ট্রেলিয়া

ল্যাকেম্বায় জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে ‘জ্যোতি অস্ট্রেলিয়া’র যাত্রা শুরু

595661450 1520871110042027 8836949796429087466 n

নাইম আবদুল্লাহ: বাংলাদেশি ফ্যাশন ও ঐতিহ্যের জনপ্রিয় ব্র্যান্ড ‘জ্যোতি’ এবার অস্ট্রেলিয়ায় তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। আজ (শনিবার) ৬ ডিসেম্বর ল্যাকেম্বার ১৩ দ্য বুলেভার্ড-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জ্যোতি অস্ট্রেলিয়ার পথচলা। বাংলাদেশি ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচন অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতিক সমাজ এবং বাংলাদেশি কমিউনিটির বিপুল উপস্থিতি নতুন এ উদ্যোগকে আরও বর্ণময় করে তোলে।

বাংলাদেশে ১৯৯০ সালে যাত্রা শুরু করা জ্যোতি বর্তমানে দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড—শাড়ি, হ্যান্ডলুম, কারুকাজসমৃদ্ধ ঐতিহ্যবাহী পোশাক এবং আধুনিক ট্রেন্ডের অনন্য সমন্বয়ের জন্য যার বিশেষ খ্যাতি। বাংলাদেশে ব্র্যান্ডটির রয়েছে ১৪টি রিটেইল শোরুম ও ৩টি হোলসেল আড্ডা।

সিডনির নতুন শোরুমে রয়েছে শাড়ি, সালওয়ার-কামিজ, পাঞ্জাবি, জুয়েলারি সহ ঐতিহ্যবাহী থেকে সমকালীন সব ধরনের পোশাকের সমৃদ্ধ সংগ্রহ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশি ফ্যাশন, রঙ ও শিল্পের সৌন্দর্য তুলে ধরতে জ্যোতি অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।

জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত অতিথিরা, মার্ক কুরে এমপি, স্টেট মেম্বার ফর ওয়াটলি ও শ্যাডো মিনিস্টার, ফিলিপ রুড্ডক এও প্রাক্তন অভিবাসন বহুসংস্কৃতি ও আদিবাসী বিষয়ক মন্ত্রী, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, কাউন্সিলর শ্রীনি পিল্লামারী, ড: নুর রহমান অস্ট্রেলিয়া সরকারের এএসএইএন বিসনেস চ্যাম্পিয়ন, কাউন্সিলর, ওয়েন্ডি লিন্ডসে, কাউন্সিলর কার্ল সালেহ ওএএম, কাউন্সিলর শিরিন আক্তার, কাউন্সিলর হ্যারি স্টাভরিনস, কাউন্সিলর এলিজা রহমান।

অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন, প্রতিষ্ঠাতা ও পরিচালকদের বক্তব্য, বুটিক পরিদর্শন এবং লাইভ ফুড কর্নারসহ ছিল নানা আকর্ষণ।

জ্যোতির প্রতিষ্ঠাতা লোকমান হোসেন তার বক্তব্যে দীর্ঘ যাত্রার স্মৃতি তুলে ধরে অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায়কে “স্বপ্ন পূরণ” বলে উল্লেখ করেন। তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান তার বড় মেয়ে তাহমিনা দীতি, ভাগ্নি ডা. রুমানা আফরোজ এবং পুরো টিমের নিবেদিত পরিশ্রমের প্রতি, যাদের প্রচেষ্টায় অস্ট্রেলিয়ায় জ্যোতির নতুন সূচনা সম্ভব হয়েছে।

সোর্স- সিডনি প্রতিদিন

Related News

More Australian Women and Children Leave Syrian IS Camp

সিরিয়ার আইএস শিবির ছাড়লেন আরও অস্ট্রেলিয়ান নারী-শিশু

ডারউইন, ২২ মে: উত্তর-পূর্ব সিরিয়ার আল-রোজ শিবির থেকে বৃহস্পতিবার (স্থানীয় সময়) আরও একদল অস্ট্রেলিয়ান নারী ও শিশু বাসে করে শিবির ত্যাগ করেছে। এই দৃশ্যটি অস্ট্রেলিয়ার…

IMG 20260401 WA0017

‘উগ্রবাদী’ বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল, পাঠানো হচ্ছে ফেরত

ডারউইন, ০১ এপ্রিল: বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ…

mahatma gandhi

মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি চুরি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৪২৬ কেজি ওজনের মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ ভাস্কর্য চুরির চাঞ্চল্যকর ঘটনা। সিসিটিভি ফুটেজ ও পুলিশের তদন্ত নিয়ে বিস্তারিত।

genevieve jagola

বুনো ঘোড়ার পিঠে চড়ে অস্ট্রেলিয়া মহাদেশ জয় করেন মার্কিন তরুণী!

বুনো ব্রাম্বি ঘোড়ায় চড়ে ৪৪০০ কিমি পথ পাড়ি দিলেন মার্কিন তরুণী জিন জ্যাগোলা। অস্ট্রেলিয়ার পূর্ব থেকে পশ্চিম উপকূলে ৮ মাসের রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত।

under 16s

অস্ট্রেলিয়ার পথে হাঁটছে ব্রিটিশ সরকার

শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়ার মতো ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। লিজ কেন্ডালের বক্তব্য ও বিস্তারিত খবর।

australia 2

ইরানের বিক্ষোভে সমর্থন করলো অস্ট্রেলিয়া

ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যালবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়েছেন।

PM Australia

বড়দিনে অসহায়দের খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বড়দিন উপলক্ষে সিডনির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও প্রিমিয়ার ক্রিস মিনস। ফাউন্ডেশনের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা।

Bondi shooting

বন্ডাই বিচে হামলা: অন্তত ১২ জন নিহত

সিডনির বন্ডাই বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে…

f

Search