বাংলাদেশ

হাদির ওপর ‘নিষিদ্ধ বাহিনীর’ হামলা: সুস্থতার জন্য দোয়া চাইলেন ছাত্রশিবির সেক্রেটারি

Sibir Secretary

নোয়াখালী: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি অভিযোগ করেছেন, হাদির ওপর একটি ‘গোপন বাহিনী, নিষিদ্ধ বাহিনী’ হামলা চালিয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন:

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক শরিফ ওসমান হাদির ওপর এই হামলা হয়েছে। তিনি ‘জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’ উল্লেখ করে তাঁর সুস্থতার জন্য মহান রবের কাছে প্রাণ ভিক্ষা চান।

তিনি জানান, গুলিবিদ্ধ হওয়ার দুই-তিন দিন আগেও হাদি তাঁকে ফোন করে হত্যা করার ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছিলেন।

সাদ্দাম জানান, হাদি তাঁদের সাবধান থাকার অনুরোধের জবাবে বলেছিলেন—”রাজনীতিবিদদের জন্য এটা শোভনীয় নয়… রাজপথে থেকে মৃত্যুবরণ করার জন্য আমার জন্ম হয়েছে।”

শিবির সেক্রেটারি বলেন, তারা হাদিকে গুলি করে দমাতে পারবে না। তিনি শাহাদাতের তামান্না উল্লেখ করে বাতিলদের হুঁশিয়ার করে বলেন, “এক রক্তের বিনিময়ে হাজারো রক্ত জন্ম নেয়।”

অনুষ্ঠানে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকারসহ স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

Related News

eid bg 20260321084651

বাংলাদেশে ঈদুল ফিতর: যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

ডারউইন, ২১ মার্চ: বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বড় বড় জামাতে অংশ নেন লাখো মানুষ।…

anis

জামিন পেলেন বাংলাদেশি সাংবাদিক আনিস আলমগীর

ডারউইন, ০৫ মার্চ: বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় প্রথিতযশা সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে দেশটির হাইকোর্ট। বৃহস্পতিবার জামিন বিষয়ে…

fire 20260226083141

বাংলাদেশের সমুদ্র শহরে সিএনজি পাম্পে আগুন, দগ্ধ ১৬

ডারউইন, ২৬ ফেব্রুয়ারি: বাংলাদেশের সমুদ্র শহর কক্সবাজারের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি গ্যাস পাম্পে (ফিলিং স্টেশন) বিস্ফোরণের ঘটনায় আগুনে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। যাদের…

IMG 20260224 WA0003

ঈদে আসছে রাফির একঝাঁক নায়িকার ‘প্রেশার কুকার’

ডারউইন, ২৪ ফেব্রুয়ারি: ঢালিউডের সিনেমা নির্মাতা রায়হান রাফি ঈদুল ফিতরে আসছেন ‘প্রেশার কুকার’সিনেমাটি নিয়ে। এই ছবির প্রথম চমক এতে চার চারজন নায়িকাকে দেখা যাবে। আরেকটি…

IMG 20260217 WA0127

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন

ডারউইন, ১৭ ফেব্রুয়ারি: দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করছে।…

IMG 20260217 WA0083

তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত

ডারউইন, ১৭ ফেব্রুয়ারি: বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন দলের তারেক রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদীয় দলের…

Tarikh zia

বাংলাদেশে নির্বাচনে বিএনপি জোটের ভূমিধস জয়: একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পথে

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে রয়েছে। প্রাপ্ত সর্বশেষ অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, বিএনপি জোট এককভাবে সরকার গঠনের…

army chief

তারেক রহমানকে নির্যাতনের সাক্ষী দিলেন সাবেক সেনাপ্রধান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি। ২০০৭-০৯ সালে ডিজিএফআই-এর ভূমিকা ও তারেক রহমান নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য।

Search