LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন

IMG 20260217 WA0127

ডারউইন, ১৭ ফেব্রুয়ারি:

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করছে।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানকে প্রধানমন্ত্রীর শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই সরকার।

একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।

এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। তবে এবার বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠানটি হচ্ছে সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে।

এদিন সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে৷

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি দেশের ইতিহাসে দলটির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন।

অন্যদিকে ৬৮টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যারিষ্ঠতা পেয়ে দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসল বিএনপি। মঙ্গলবার সকালে এমপিদের শপথ গ্রহণের পর বিকালে শপথ নিলেন বিএনপির মন্ত্রিসভার ৪৯ সদস্য।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নেন।

কে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন

বিএনপি সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আহমদ।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সালাহউদ্দিন আহমদ।

৩. এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।

৪. আ ন ম এহসানুল হক মিলন- শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

৫. সরদার মো. সাখাওয়াত হোসেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

৬. ফকির মাহবুব আনাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

৭. শেখ রবিউল আলম- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়

৮. ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ- জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়

৯. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

১০. জহির উদ্দিন স্বপন- তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়

১১. আব্দুল আউয়াল মিন্টু- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

১২. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

১৩. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি- পানি সম্পদ মন্ত্রণালয়

১৪. আসাদুল হাবিব দুলু- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

১৫. মো. আসাদুজ্জামান- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

১৬. মিজানুর রহমান মিনু- ভূমি মন্ত্রণালয়

১৭. নিতাই রায় চৌধুরী- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

১৮. দীপেন দেওয়ান- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

১৯. আফরোজা খানম রীতা- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

২০. আবু জাফর মো. জাহিদ হোসেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

২১. মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট)- কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়

২২. খন্দকার আব্দুল মুক্তাদির- বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়

২৩. আরিফুল হক চৌধুরী- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

২৪. জাকারিয়া তাহের সুমন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

২৫. আবু জাফর মো. (এজেডএম) জাহিদ হোসেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়

কে কোন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন

১. এম রশিদুজ্জামান মিল্লাত- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

২. অনিন্দ্য ইসলাম অমিত- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

৩. মো. শরীফুল আলম- বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়

৪. শামা ওবায়েদ ইসলাম- পররাষ্ট্র মন্ত্রণালয়

৫. সুলতান সালাউদ্দিন টুকু- কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়

৬. ব্যারিস্টার কায়সার কামাল- ভূমি মন্ত্রণালয়

৭. ফরহাদ হোসেন আজাদ- পানি সম্পদ মন্ত্রণালয়

৮. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

১০/১১. হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়

১২. মো. আব্দুল বারী- জনপ্রশাসন মন্ত্রণালয়

১৩. মীর শাহে আলম- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

১৪. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি- অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৫. ইশরাক হোসেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

১৬. ফারজানা শারমীন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়

১৭. শেখ ফরিদুল ইসলাম- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

১৮. মো. নুরুল হক নূর- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

১৯. ইয়াসের খান চৌধুরী- তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়

২০. এম ইকবাল হোসেইন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

২১. এম এ মুহিত- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

২২. আহম্মদ সোহেল মঞ্জুর- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

২৩. ববি হাজ্জাজ- শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

Related News

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 326219 1788868292

কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ডারউইন, ০৮ সেপ্টেম্বর: প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।…

image 325385 1788666071

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

ঢাকা, সেপ্টেম্বর ০৬: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে…

image 323779 1788265606

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের আশা প্রকাশ

ডারউইন, সেপ্টেম্বর ০২ : শিগগিরই  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক…

f

Search