১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ
ডারউইন, অক্টোবর ০৫: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১০ বছরের প্রেম…
দিল্লি: ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রধান ফটকে এসে একদল ভারতীয় নাগরিক উগ্র আচরণ ও হাইকমিশনারকে লক্ষ্য করে হুমকি প্রদানের ঘটনা ঘটিয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে সংঘটিত এই ঘটনায় হাইকমিশন চত্বরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ সংবাদমাধ্যমকে জানান, রাত সাড়ে ৮টা নাগাদ তিনটি গাড়িতে করে একদল ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে অবস্থান নেয়। তারা উচ্চৈঃস্বরে চিৎকার-চেঁচামেচি শুরু করে এবং হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ‘ধরে ফেলার’ স্লোগান দেয়।
ফয়সাল মাহমুদ আরও বলেন, “বিক্ষোভকারীরা হিন্দি ও বাংলায় বলছিল— ‘ওখানে যদি হিন্দু মারা হয়, তবে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো’। তবে তারা কেবল গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার করেছে; কোনো ধরনের ভাঙচুর বা হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করেনি।”
এই অপ্রত্যাশিত ঘটনার পরপরই হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। ডিফেন্স উইংয়ের কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা উগ্র স্লোগান দিয়ে কিছুক্ষণের মধ্যেই এলাকা ত্যাগ করে। কোনো অপ্রীতিকর শারীরিক সংঘর্ষ বা ভাঙচুর না হলেও হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে সীমান্ত ও ধর্মীয় ইস্যু নিয়ে ভারত-বাংলাদেশ উত্তেজনার মধ্যেই কূটনীতিক পর্যায়ে এমন উগ্র আচরণের ঘটনাটি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।