ঢাকা : ব্ল্যাকমেইল ও মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত মুখ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে গাজীপুরের টঙ্গী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সুরভী একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন যারা জুলাই-আগস্টের আন্দোলন কেন্দ্রিক হত্যা মামলায় নিরীহ মানুষকে জড়ানোর ভয় দেখিয়ে প্রায় ৫০ কোটি টাকা চাঁদাবাজি করেছে। সম্প্রতি এক ব্যবসায়ীর কাছ থেকে আড়াই কোটি টাকা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী সুরভী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি এই পরিচিতি ব্যবহার করে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে ব্ল্যাকমেইল করতেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।