নিজস্ব প্রতিবেদক: সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ ও বিক্রি বন্ধ রেখে ব্যবসায়ীদের অঘোষিত ধর্মঘটের মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ভোক্তা পর্যায়ে দামের লাগাম টানতে এবং বাজারে স্থিতিশীলতা ফেরাতে এলপিজি আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ভ্যাট কমানোর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়:
ভ্যাট ১৫ শতাংশের পরিবর্তে এখন থেকে ১০ শতাংশ কার্যকর হবে।
ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই শুল্ক পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।
সরকারের এই ইতিবাচক ঘোষণার মাঝেই আজ সকাল থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির এই সময়ে হঠাৎ সরবরাহ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। খুচরা বাজারে কোনো সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না এবং হোটেল-রেস্তোরাঁগুলো বিকল্প উপায়ে কাজ চালানোর চেষ্টা করছে। ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে।