LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

শিক্ষা

বেসরকারি শিক্ষকদের ডিসেম্বরে বেতন ও বর্ধিত বাড়িভাড়ার জিও জারি

mpo teachers

ঢাকা : বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ১ হাজার ৩৫ কোটি ২৩ লাখ টাকার এই মঞ্জুরি আদেশ দেয়।

এবারের বেতনে শিক্ষক-কর্মচারীরা সরকারের ঘোষণা অনুযায়ী সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন, যা ন্যূনতম ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১৯ হাজার ৮২৫টি প্রতিষ্ঠানের মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় আসছেন। ইএফটির মাধ্যমে সরাসরি বেতন ও ভাতার অর্থ শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দ্রুততম সময়ের মধ্যে টাকা ছাড়ের প্রক্রিয়া শুরু করেছে।

Related News

image 317272 1786338835

বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…

image 317291 1786342962

বাংলাদেশে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ধারাবাহিক সাফল্য, ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

ঢাকা, আগস্ট ১০: বাংলাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদী জেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি…

chapai 20260519162253 edit 61388669541529

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডারউইন, ১৯ মে: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি…

hohai university

হোহাই ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপ ২০২৬

চীনের হোহাই ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি স্কলারশিপের আবেদন শুরু। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ-সুবিধা ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন।

madrasa

রাতের আঁধারে নাইটগার্ড নিয়োগ পরীক্ষা!

ঝিনাইদহের শৈলকুপায় পুটিমারি আউলিয়া মাদ্রাসায় রাতের বেলা নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ। পুলিশ সুপার ও ডিজির প্রতিনিধিকে উদ্ধার করেছে।

admission test

চুয়েটের ভর্তি পরীক্ষায় ৯৩১ আসনের বিপরীতে লড়বেন ১৩ হাজার ৯৪২ পরীক্ষার্থী

১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা। ৯৩১ আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি বিস্তারিত জানুন।

hsc gpa5

রাজধানীতে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ‘সময়রের সাথে’ ও ‘এডুকেশন ওয়াচ’ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানুন বিস্তারিত তথ্য।

ju

জাবিতে ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি, সি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ju-admission.org ওয়েবসাইটে দেখুন বিস্তারিত

f

Search