বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…
চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের পরীক্ষায় ৯৩১টি আসনের বিপরীতে মোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে।
ভর্তি পরীক্ষার পরিসংখ্যান ও সময়সূচি: বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় ‘ক’ গ্রুপে ১৩ হাজার ৯২ জন এবং ‘খ’ গ্রুপে ৮৫০ জন আবেদন করেছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ১১ হাজার ৮৪ জন এবং ছাত্রী ২ হাজার ৮৫৮ জন।
‘ক’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং): সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
‘খ’ গ্রুপ (আর্কিটেকচার): ড্রয়িং পরীক্ষা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত।
কেন্দ্র ও উপকেন্দ্রের তথ্য: পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চুয়েট ক্যাম্পাসের মূল কেন্দ্র ছাড়াও দুটি উপকেন্দ্র ব্যবহার করা হবে।
চুয়েট কেন্দ্র: ৮ হাজার ৫০০ জন (মূল কেন্দ্র)।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ: ১ হাজার ৩৬৫ জন।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ: ৪ হাজার ৭৭ জন। উল্লেখ্য, ‘খ’ গ্রুপের আর্কিটেকচার পরীক্ষা শুধুমাত্র চুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ৯৩১টি। এর মধ্যে ৯২০টি সাধারণ আসন এবং ১১টি আসন আদিবাসীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…
ঢাকা, আগস্ট ১০: বাংলাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদী জেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি…
ডারউইন, ১৯ মে: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি…
চীনের হোহাই ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি স্কলারশিপের আবেদন শুরু। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ-সুবিধা ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন।
ঝিনাইদহের শৈলকুপায় পুটিমারি আউলিয়া মাদ্রাসায় রাতের বেলা নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ। পুলিশ সুপার ও ডিজির প্রতিনিধিকে উদ্ধার করেছে।
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতনের জিও জারি হয়েছে। এবার থেকে সাড়ে ৭% হারে ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাড়া পাচ্ছেন ৩.৭৫ লাখ শিক্ষক।
এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ‘সময়রের সাথে’ ও ‘এডুকেশন ওয়াচ’ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানুন বিস্তারিত তথ্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি, সি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ju-admission.org ওয়েবসাইটে দেখুন বিস্তারিত
