LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

শিক্ষা

রাতের আঁধারে নাইটগার্ড নিয়োগ পরীক্ষা!

madrasa

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় রাতের বেলা মাদ্রাসার নাইটগার্ড নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিমারি আউলিয়া মাদ্রাসায় গোপনে পরীক্ষা আয়োজনের অভিযোগে মাদ্রাসার সুপার, পরিচালনা কমিটির সভাপতি এবং ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া এক নারীকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

এলাকাবাসীর দাবি, নিয়ম-নীতির তোয়াক্কা না করে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রাতের আঁধারে এই নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। বিষয়টি জানাজানি হলে পার্শ্ববর্তী গ্রামগুলোর শত শত মানুষ মাদ্রাসায় জড়ো হয়ে পরীক্ষা বন্ধের দাবি জানান।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় একটি সাদা প্রাইভেট কারে করে ডিজির প্রতিনিধি পরিচয়ে এক নারী মাদ্রাসায় আসেন, যার সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন। ১২ জন পরীক্ষার্থীর কথা বলা হলেও হাজিরা খাতায় ১০ জনের স্বাক্ষর মেলে এবং কক্ষে মাত্র ৩ জন পরীক্ষার্থীকে পাওয়া যায়। এই অসংগতি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সন্দেহকে আরও ঘনীভূত করে।

মাদ্রাসার সুপার রুহুল আমিন দাবি করেন, নিয়ম মেনেই পরীক্ষা হওয়ার কথা ছিল। ডিজির প্রতিনিধি দেরিতে পৌঁছানোয় পরীক্ষা শুরু করতে বিলম্ব হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রশ্নপত্র প্রস্তুত করার সময় জনতা বাধা দেয়।

ফুলহরি ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, জনরোষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শৈলকুপা থানার ওসি হুমায়ূন কবির মোল্লা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তাঁদের নিরাপত্তার স্বার্থে মাদরাসা সুপার ও ওই নারীকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Related News

image 317272 1786338835

বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…

image 317291 1786342962

বাংলাদেশে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ধারাবাহিক সাফল্য, ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

ঢাকা, আগস্ট ১০: বাংলাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদী জেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি…

chapai 20260519162253 edit 61388669541529

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডারউইন, ১৯ মে: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি…

hohai university

হোহাই ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপ ২০২৬

চীনের হোহাই ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি স্কলারশিপের আবেদন শুরু। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ-সুবিধা ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন।

admission test

চুয়েটের ভর্তি পরীক্ষায় ৯৩১ আসনের বিপরীতে লড়বেন ১৩ হাজার ৯৪২ পরীক্ষার্থী

১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা। ৯৩১ আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি বিস্তারিত জানুন।

mpo teachers

বেসরকারি শিক্ষকদের ডিসেম্বরে বেতন ও বর্ধিত বাড়িভাড়ার জিও জারি

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতনের জিও জারি হয়েছে। এবার থেকে সাড়ে ৭% হারে ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাড়া পাচ্ছেন ৩.৭৫ লাখ শিক্ষক।

hsc gpa5

রাজধানীতে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ‘সময়রের সাথে’ ও ‘এডুকেশন ওয়াচ’ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানুন বিস্তারিত তথ্য।

ju

জাবিতে ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি, সি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ju-admission.org ওয়েবসাইটে দেখুন বিস্তারিত

f

Search