পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন। তবে সাংবিধানিক দায়িত্ব ছেড়ে দিলেও প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন অবসরভাতাসহ রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা…
ঠাকুরগাঁও : তিন দিনের সংক্ষিপ্ত বিরতি শেষে ফের হাড়কাঁপানো শীতে জবুথবু ঠাকুরগাঁও। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় থমকে গেছে জনজীবন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
বিপর্যস্ত কৃষি ও মরণব্যাধি রোগ: প্রকৃতির এই রুদ্ররূপে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার চাষিরা। প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশায় বেগুনের খেতে মড়ক দেখা দিয়েছে। পীরগঞ্জের ভেলাতৈর গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন জানান, ফলন না হওয়ায় অনেকে খেতের গাছ তুলে ফেলছেন। অন্যদিকে, আলুর খেতে হানা দিয়েছে মরণব্যাধি ‘লেট ব্লাইট’ রোগ। বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
ঠান্ডার কামড়ে সাধারণ মানুষ বিপর্যস্ত হলেও সরকারি ত্রাণ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সদর উপজেলার সোনামতি আক্ষেপ করে বলেন, “হামরা গরিব মানুষ, কাজ করে ভাত জোগাড় করব না কাপড় কিনব?” জনপ্রতিনিধিদের দাবি, চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ অত্যন্ত নগণ্য। রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান হানের মতে, এই সামান্য বরাদ্দ ‘শাক দিয়ে মাছ ঢাকা’র মতো।
শুধু ঠাকুরগাঁও নয়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, সেখানেও আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।