নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে জেঁকে বসা শীতের প্রকোপ এখনই কাটছে না, তবে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
শৈত্যপ্রবাহ ও বর্তমান অবস্থা: আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, বর্তমানে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে। নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা।
শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট বজায় থাকলেও রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে।
তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ৫ দিনের মেয়াদের শেষ দিকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা শীতের তীব্রতা কমাতে সহায়ক হবে।