LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

অ্যাপের মাধ্যমে আজ থেকে ভোট দিতে পারছেন প্রবাসীরা

postal vote

ঢাকা : বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ডিজিটাল প্রযুক্তির সহায়তায় জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

কাদের জন্য এই সুযোগ? নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, কেবল নিবন্ধিত প্রবাসী ভোটাররাই নন, বরং ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপ ব্যবহার করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ইসির প্রকল্প টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানিয়েছেন, অ্যাপে নিবন্ধিত ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।

ভোটদানের প্রক্রিয়া ও সময়সীমা:

২১ জানুয়ারি, বুধবার বিকেল ৫টা।

ব্যালট পেপারসহ হলুদ খামটি আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।

ভোটাররা অ্যাপ বা ইসির ওয়েবসাইটের মাধ্যমে নিজ নিজ আসনের প্রার্থী ও প্রতীক দেখে ব্যালটে ভোট দেবেন। এরপর খামে থাকা QR কোড স্ক্যান করে লাইভনেস চেক সম্পন্ন করতে হবে।

ইসি জানিয়েছে, অ্যাপটিতে উচ্চস্তরের সুরক্ষা ব্যবস্থা ও ই-কেওয়াইসি (e-KYC) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে একজনের ভোট অন্য কারো দেওয়ার সুযোগ নেই এবং ভোটারের গোপনীয়তা শতভাগ নিশ্চিত করা হয়েছে। আজ সকালে এক ব্রিফিংয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, এই প্রক্রিয়া সফল হলে বিশ্বের ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে।

Related News

pabna01 20261117182208

বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। জাতীয় গ্রিডের…

Untitled 1

ঢাকায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবিতে হস্তান্তর

বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৭…

image 349511 1794582842

শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি: বিবিসি বাংলার প্রতিবেদন

 ডারউইন, নভেম্বর ১৪: সম্প্রতি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার…

image 349207 1794501372

আলোচিত মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন

ডারউইন, নভেম্বর ১২: বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর আলোচিত-সমালোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল…

Khuni hasina

পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দি হিসেবে নিতে চায় বাংলাদেশ সরকার— কতটা সম্ভব এই উদ্যোগ?

ডারউইন, নভেম্বর ১০: চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা…

image 343482 1793113770

বাংলাদেশে আবারও হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দৌড়ে বাঁচার চেষ্টা করেও রক্ষা হয়নি

ডারউইন, অক্টোবর ২৮: বাংলাদেশে ময়মনসিংহ জেলায় পূর্ববিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক হিন্দু সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাণ বাঁচাতে খুনির বাবার দোকানে…

image 343144 1793035721

বাংলাদেশ ছাড়লেন মাদ্রাসায় নিপীড়িত শিশুর বাবা রুমি

ডারউইন, অক্টোবর ২৭: বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুর বাবা শাহজালাল রুমিকে দেশ ছাড়তে হয়েছে। কওমি ওলামায়ে…

image 342376 1792854480

মাদ্রাসাশিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

 ডারউইন, অক্টোবর ২৫: বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে…

f

Search