পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র |
দীর্ঘ এক মাস পর পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার এই ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো জানান, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ১ জানুয়ারি থেকে ইউনিটটি বন্ধ রাখা হয়েছিল।
এখন দুটি ইউনিটই সচল থাকায় কেন্দ্রটি থেকে মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। উৎপাদন সচল হওয়ায় জাতীয় গ্রিডের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।