চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ
ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…
ঢাকা : শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারি। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সংযত হওয়ার আহ্বান জানান।
ড. আজহারি তাঁর পোস্টে পুলিশের মারমুখী আচরণের কড়া সমালোচনা করে বলেন, “বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক। কেন পুলিশ শিক্ষার্থীদের ওপর এতটা আগ্রাসী মনোভাব দেখাল, যেখানে চাইলেই মানবিক উপায়ে ভিড় ছত্রভঙ্গ করা সম্ভব ছিল?” তিনি ভবিষ্যতে পুলিশকে আরও পেশাদার আচরণের আহ্বান জানান।
শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে প্রথম দফায় সংঘর্ষ বাধে। পরবর্তীতে সন্ধ্যায় শাহবাগ মোড়ে দ্বিতীয় দফায় ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ইনকিলাব মঞ্চের দাবি, তাদের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং নারী কর্মীরা লাঞ্ছিত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে তিনি কোনো গুলিবিদ্ধ রোগী পাওয়ার তথ্য নিশ্চিত করেননি। অন্যদিকে, পুলিশ ও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। ‘হাই-সিকিউরিটি জোন’ ও যানজট নিরসনেই পুলিশ বলপ্রয়োগ করেছে বলে দাবি প্রশাসনের।