বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ মারা গেছেন
ডারউইন, ০১ জুন: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন। উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার…
ঢাকা : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব দোকানপাট, বাণিজ্যিক বিতান ও শপিং মল দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশে এই বন্ধ কার্যকর থাকবে।
সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটারদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগের সুবিধা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দুই দিন শপিং মল ও বিপণিবিতানগুলো কোনো লেনদেন করবে না।
এদিকে শিল্পকারখানার শ্রমিকদের জন্য বিশেষ সুখবর দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শিল্পাঞ্চলগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন ছুটি পাবেন শ্রমিকরা। মূলত শ্রমিকদের গ্রামে গিয়ে ভোট দেওয়ার পর্যাপ্ত সময় দিতেই এই বিশেষ ব্যবস্থা।
সরকারি ঘোষণা অনুযায়ী, নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকছে। এরপরের দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় দেশজুড়ে দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই দীর্ঘ বিরতির ফলে ভোটাররা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।