হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন ও লাইফস্টাইল ডেস্ক : বিশ্বসংগীতের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ব্রিটিশ র্যাপার সেন্ট্রাল সি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি একটি অনলাইন লাইভস্ট্রিমে কালিমা পাঠ করে তিনি নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা ঘোষণা করেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ‘আখিল’।
ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, কনটেন্ট ক্রিয়েটর ‘PlaqueBoyMax’-এর সাথে একটি লাইভ চলাকালীন ২৭ বছর বয়সী এই শিল্পী তাঁর এই বড় সিদ্ধান্তের কথা জানান। সেন্ট্রাল সি-এর প্রকৃত নাম ওকলি নীল সিজার-সু। লন্ডনের শেফার্ডস বুশ থেকে উঠে আসা এই শিল্পী জানান, এখন থেকে তিনি ‘আখিল’ নামেই পরিচিত হতে চান। এর আগে তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনো জনসমক্ষে মুখ না খুললেও, এই আকস্মিক ঘোষণা ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ইউকে র্যাপ জগতে বর্তমানে এক প্রভাবশালী ব্যক্তিত্ব সেন্ট্রাল সি। প্রথম ব্রিটিশ র্যাপার হিসেবে একক প্ল্যাটফর্মে এক বিলিয়ন স্ট্রিম অর্জনের অনন্য রেকর্ড রয়েছে তাঁর। সম্প্রতি ড্রেক এবং জে. কোল-এর মতো বিশ্বসেরা তারকাদের সাথে কাজ করে তিনি সাফল্যের শীর্ষে অবস্থান করছেন।
নিজের দ্রুত উত্থান সম্পর্কে সেন্ট্রাল সি আগে বলেছিলেন যে, সবকিছু এত দ্রুত ঘটছে যে মাঝে মাঝে তা বিশ্বাস করা কঠিন হয়ে যায়। পেশাদার জীবনের চরম ব্যস্ততা আর খ্যাতির মাঝেই তাঁর এই ব্যক্তিগত এবং আধ্যাত্মিক রূপান্তরকে মুসলিম কমিউনিটি উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এই নতুন যাত্রার জন্য বিশ্বজুড়ে অনুসারীরা শুভকামনা জানাচ্ছেন।