হঠাৎ সমুদ্রের জলে তলিয়ে গেলেন রাহুল—কী হয়েছিল সেদিন বিকেলে?
ডারউইন, ৩০ মার্চ: রোববারের সেই বিকেলটা ছিল একেবারেই সাধারণ। দিঘা সংলগ্ন তালসারি সৈকতে চলছিল ধারাবাহিকের শুটিং। ইউনিটের সদস্যদের কোলাহল, ক্যামেরার আলো, সংলাপের রিহার্সাল—সব মিলিয়ে ছিল…
বিনোদন ডেস্ক : ‘একুশে পদক ২০২৬’ ঘোষণা হওয়ার পর থেকেই পুরস্কারের তালিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা বিশ্লেষণ ও সমালোচনা। বিশেষ করে এবার সাহিত্যে কোনো পদক না দেওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। এই উত্তপ্ত আলোচনার মধ্যেই নতুন করে ঘি ঢেলেছেন বিশিষ্ট সঞ্চালক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার। তিনি জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার আবেদন জানিয়েছেন।
কেন এই অদ্ভুত আবেদন? রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে ডা. তুষার একে ‘সিরিয়াস পোস্ট’ হিসেবে দাবি করেন। তিনি লেখেন, “সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। সে প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি।” মূলত সালমান মুক্তাদির ব্যক্তিগত জীবনে সোশ্যাল মিডিয়ায় বাংলা লিখতে ইংরেজি হরফ (রোমান হরফ) ব্যবহার করেন, যা নিয়ে প্রায়ই তাঁকে কটাক্ষের শিকার হতে হয়। ডা. তুষার সেই বিষয়টিকেই শ্লেষাত্মকভাবে তুলে ধরেছেন বলে ধারণা করা হচ্ছে।
সালমান মুক্তাদিরকে নিয়ে নেটিজেনদের অভিযোগ, তিনি বাংলা বর্ণমালা ব্যবহার না করে ইংরেজি হরফ দিয়ে বাংলা লেখাকে উৎসাহিত করছেন। অন্যদিকে, এবারের একুশে পদক তালিকায় সাহিত্যে কারো নাম না থাকায় বিজ্ঞ মহলে ক্ষোভ রয়েছে। ডা. তুষারের এই ‘আবেদন’ সেই ক্ষোভ ও সমালোচনারই এক প্রকার ব্যঙ্গাত্মক বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, এবার কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু এবং বরেণ্য অভিনেত্রী ববিতাসহ ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ২০২৬-এর জন্য মনোনীত করা হয়েছে।