LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলা

স্বাগতম ১৪৩৩ বাংলা নববর্ষ

image 80001 1713051202

ডারউইন, ১৪ এপ্রিল: নতুন আশার বার্তা নিয়ে শুরু হলো ১৪৩৩ বাংলা সন। পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে দেশজুড়ে বরণ করা হচ্ছে বাংলা নববর্ষ।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরের সূচনা হয়, যা বাঙালির জীবনে নতুন প্রত্যাশা, আনন্দ ও সম্প্রীতির প্রতীক। পুরোনো দুঃখ-কষ্ট ভুলে নতুন করে পথচলার প্রত্যয়ে মানুষ দিনটি উদযাপন করছে।

বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে পালিত হচ্ছে এই উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, লোকজ আয়োজন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিনটি হয়ে উঠেছে বর্ণিল।

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তারা নববর্ষকে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির সার্বজনীন উৎসব হিসেবে উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার, যেখানে রয়েছে বিভিন্ন প্রতীকী মোটিফ ও লোকজ উপস্থাপনা। এছাড়া দেশের অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে ছায়ানট রমনা বটমূলে পরিবেশন করছে বর্ষবরণের সংগীতানুষ্ঠান।

pa 1744594331

বাংলাদেশের রাজধানী ঢাকায় পয়লা বৈশাখের একটি শোভাযাত্রা।

শহর থেকে গ্রাম—সবখানেই মেলা, লোকজ খেলা এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিচ্ছে সব বয়সী মানুষ। বর্ণিল পোশাকে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করছেন তারা।

বাংলাদেশে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ হলেও ভারতের পশ্চিম্বঙ্গ রাজ্যে ১৫ এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয়।

পয়লা বৈশাখের দিনটি বাঙালি হিন্দুদের কাছে কেবল একটি বছরের প্রথম দিন নয়। পয়লা বৈশাখ মানে নানা জিনিসের শুভারম্ভ। অনেকে এই দিন ব্যবসা শুরু করেন, কেউ আবার গৃহপ্রবেশ করেন, অনেকে ইষ্টদেবতার পুজো দেন। বাংলায় পয়লা বৈশাখ হালখাতার জন্যও বিখ্যাত।

উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক—যা নতুন বছরে ঐক্য ও আশার বার্তা নিয়ে আসে।

Related News

image 337967 1791772260

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে নতুন হামলায় পাকিস্তানি নিহত, আহত ১১

ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হয়েছে। এতে একজন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১…

image 337553 1791697079

রিয়াদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…

image 336627 1791439702

বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’

ডারউইন, অক্টোবর ০৮: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষা ব্যবস্থায় বড়সড় বদলের খবর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মতে, শিক্ষক নিয়োগে সমতা আনতে পশ্চিমবঙ্গ রাজ্যে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত…

messi

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

ডারউইন, অক্টোবর ০৭: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলার অবসান হলো। ৩৯ বছর বয়সে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেন আর্জেন্টাইন মহাতারকা। বুয়েনস এইরেসের মনুমেন্টাল…

image 335400 1791133635

১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ

ডারউইন, অক্টোবর ০৫: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১০ বছরের প্রেম…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 323779 1788265606

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের আশা প্রকাশ

ডারউইন, সেপ্টেম্বর ০২ : শিগগিরই  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক…

f

Search