LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

পুনরায় চালু হচ্ছে ভারত-বাংলাদেশ আন্তঃদেশীয় রেল যোগাযোগ

0 1783000830
ভারত-বাংলাদেশ মৈত্রী ট্রেন।

ডারউইন, ০৩ জুলাই : বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতের ইস্টার্ন রেলওয়ে। এখন দুই দেশের সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও সময়সূচি ঘোষণার অপেক্ষা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা ও অন্যান্য পরিস্থিতি বিবেচনায় মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর এসব ট্রেন পুনরায় চালুর লক্ষ্যে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের রেল কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে বৈঠক হয়েছে। বৈঠকের পর মিতালী এক্সপ্রেস চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। রেললাইনের নিরাপত্তা পরীক্ষা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। অল্প কয়েকদিনের মধ্যেই ট্রেনের সময়সূচি ও টিকিট বিক্রির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

যদিও কলকাতা-ঢাকা (মৈত্রী এক্সপ্রেস) এবং কলকাতা-খুলনা (বন্ধন এক্সপ্রেস) কিংবা নিউ জলপাইগুড়ি-ঢাকা (মিতালী এক্সপ্রেস) রুটে ট্রেন চলাচল শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিদ্ধান্ত এলেই তাৎক্ষণিকভাবে পরিষেবা চালু করা সম্ভব হবে।

ইস্টার্ন রেলওয়ের এক কর্মকর্তার বরাতে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ট্রেনের রেক ও কোচগুলো ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই ট্রেন চালানো যাবে। বর্তমানে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের রেকগুলো কলকাতায় রয়েছে।

দীর্ঘ প্রায় দুই বছর পর ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন ভিসা দেওয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পরই আন্তঃদেশীয় ট্রেন পরিষেবা চালুর আলোচনা গতি পায়। ভারতের এই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশে ভিসা আবেদনকেন্দ্রগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

বিশেষ করে বিমান ভাড়া তুলনামূলক বেশি হওয়ায় চিকিৎসার জন্য কলকাতায় যাতায়াতকারী বাংলাদেশি রোগী ও তাঁদের স্বজন, পাশাপাশি সাধারণ পর্যটকেরা সাশ্রয়ী ও আরামদায়ক এই রেল পরিষেবা পুনরায় চালুর অপেক্ষায় রয়েছেন।

২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও রেল যোগাযোগ পুনরায় চালু হয়নি।

তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দুই দেশের সম্পর্কোন্নয়নের উদ্যোগের অংশ হিসেবে আন্তঃদেশীয় ট্রেন চলাচল পুনরায় শুরুর বিষয়ে আলোচনা জোরদার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর প্রায় পাঁচ মাস ধরে বাংলাদেশে থাকা মিতালী এক্সপ্রেসের রেক ভারতে ফেরত পাঠানো হয়। বাংলাদেশি একটি ইঞ্জিন চিলাহাটি সীমান্ত দিয়ে রেকগুলো ভারতের হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দেয়।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মিতালী এক্সপ্রেসের রেকগুলো বর্তমানে অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এগুলোকে সব সময় চলাচলের উপযোগী রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, আন্তঃদেশীয় ট্রেন পরিষেবা পুনরায় চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়েও নতুন গতি আসবে।

Related News

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 326219 1788868292

কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ডারউইন, ০৮ সেপ্টেম্বর: প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।…

image 325385 1788666071

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

ঢাকা, সেপ্টেম্বর ০৬: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে…

image 323779 1788265606

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের আশা প্রকাশ

ডারউইন, সেপ্টেম্বর ০২ : শিগগিরই  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক…

f

Search