ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব: রয়টার্সকে শেখ হাসিনা
ডারউইন, ১১ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে পলাতক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে…
ডারউইন, ১৫ মে: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আগেই। তবে সীমিত ওভারের এই সংস্করণে এখনো কতটা ভয়ঙ্কর, সেটি এবারের আইপিএলে বুঝিয়ে দিচ্ছেন বিরাট কোহলি।
বুধবার রায়পুরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লক্ষ্য তাড়া করতে কোহলি খেলেছেন ৬০ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস।
ম্যাচ জেতানো এই সেঞ্চুরিতে বেঙ্গালুরু ওপেনার গড়েছন অনেক মাইলফলক, ভেঙেছেন রেকর্ড। হয়েছেন ম্যাচসেরা।
টি-টোয়েন্টিতে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড এখন কোহলির। এই কীর্তি গড়তে তার লেগেছে ৪০৯ ইনিংস।
এই মাইলফলক ছোঁয়ার পথে কোহলি ভেঙেছেন ক্রিস গেইলের রেকর্ড। সাবেক ওয়েস্ট ইন্ডিজের লেগেছিল ৪২৩ ইনিংস।
কোহলি ও গেইল ছাড়া টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান আছে আরও চারজনের—ডেভিড ওয়ার্নার (৪৩১), জস বাটলার (৪৬৮), অ্যালেক্স হেলস (৫০৫) ও কাইরন পোলার্ড (৬৩৩)।
এ নিয়ে আইপিএলের কোহলির সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৯। এ তালিকায় তিনি আগে থেকেই সবার ওপরে। আর টি-টোয়েন্টিতে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ১০। এ তালিকায় এই ডানহাতি ব্যাটার আছেন চার নম্বরে।
কলকাতার বিপক্ষে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ দুই সেঞ্চুরি করলেন কোহলি। এতদিন সমান এক সেঞ্চুরি ছিল তার ও গেইলের।
আইপিএলে এক দলের বিপক্ষে সর্বোচ্চ রানের তালিকায় আগে থেকে শীর্ষে ছিলেন কোহলি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১১৭২ রান করেছেন তিনি। এবার নিজের রেকর্ড যেন নিজেই ভাঙলেন। কলকাতার বিপক্ষে কোহলির রান ১১৭৪।
আইপিএলে দুটি ভিন্ন দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরিতে বাটলারের পাশে বসেছেন কোহলি। দুজনের করেছেন সমান দুই সেঞ্চুরি। বাটলার এই দুই সেঞ্চুরি করেন কলকাতা ও বেঙ্গালুরুর বিপক্ষে। আর কোহলি করেছেন গুজরাট টাইটানস ও কলকাতার বিপক্ষে।
আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার জিতে রোহিত শর্মার রেকর্ড ছুঁয়েছেন কোহলি। ভারতের সাবেক এই দুই অধিনায়ক সমান ২১ বার ম্যাচসেরা হয়েছেন।
কোহলির এমন রেকর্ড গড়া ম্যাচে বেঙ্গালুরু উঠেছে তালিকার শীর্ষে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৬।