অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান
ডারউইন, অক্টোবর ২২: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র…
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করা বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে অস্ট্রেলিয়া সফরের ভিসা দেওয়ায় দেশটির সরকারের কাছে জবাবদিহি চেয়েছে শীর্ষস্থানীয় ইহুদি ও হিন্দু সংগঠনগুলো।
এ নিয়ে এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ)। সংগঠন দুটি জানতে চেয়েছে, কেন শফিকুর রহমানকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং দেশটির কোনো সরকারি প্রতিনিধি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন কি না।
বিবৃতিতে বলা হয়, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর শফিকুর রহমান প্রকাশ্যে তাঁকে নায়ক ও শহীদ হিসেবে প্রশংসা করেছিলেন। এ ছাড়া হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাঁকে শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দোয়া করেছিলেন তিনি।
বিবৃতিতে বাংলাদেশের জামায়াতে ইসলামীর অতীত ইতিহাস নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠন দুটির দাবি, দলটির সাবেক নেতারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়েছেন।
সংগঠন দুটি আরও জানায়, গত ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের (এএনআইসি) আয়োজিত এক মধ্যাহ্নভোজে শফিকুর রহমানকে আপ্যায়ন করা হয়। ওই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে।
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি এ প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, সাবেক ইসরায়েলি আইনমন্ত্রী আয়েলেত শাকেডকে অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং ধর্মীয় জায়নবাদী দলের সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করা হয়েছে। অথচ হামাস নেতাদের প্রকাশ্যে মহিমান্বিত করা একজন রাজনৈতিক নেতাকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হয়েছে।
অন্যদিকে, অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি আমেন্দ্র সিং বাংলাদেশে হিন্দুদের ওপর হত্যা, অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট ও ভীতি প্রদর্শনের ঘটনায় উগ্র ইসলামপন্থীদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন।
তিনি বলেন, এ ধরনের নৃশংসতাকে সমর্থনকারী কিংবা নীরব দর্শকদের স্বাগত জানানো অস্ট্রেলিয়ার সামাজিক সংহতি দুর্বল করতে পারে এবং দেশটির নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, ডেইলি মেইল, দ্য অস্ট্রেলিয়ান