ইয়েস টিভির সত্ত্বাধিকারী ও ক্রীড়া সাংবাদিক সাদ্দাম খান
সিডনির পরিচিত প্রিয় মুখ, ইয়েস টিভির সত্ত্বাধিকারী, ক্রীড়া সাংবাদিক সাদ্দাম খান (৩৫) অগ্ন্যাশয়ে ইনফেকশন নিয়ে ঢাকার স্কয়ারহাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল ২৮ জানুয়ারি শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

ইয়েস টিভির সত্ত্বাধিকারী, ক্রীড়া সাংবাদিক সাদ্দাম খান
প্রাথমিক সুত্রে জানা যায়, সিডনি নিবাসী সাদ্দাম খান বাংলাদেশে বেড়াতে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে ফুড ব্লগিং করছিলেন। দুইসপ্তাহ আগে অগ্ন্যাশয়ে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
সাদ্দাম খানের গায়েবি জানাজা আজ ২৯ জানুয়ারি (রবিবার) দুপুর ১২ টা ৪৫ মিনিটে ল্যাকাম্বা বড় মসজিদে ও দুপুর দেড় টায় সেন্টম্যারিজ মসজিদে অনুষ্ঠিত হবে। ঠিকানা: Lakemba Mosque, 65-67 Wangee road, Lakemba, NSW। তার বন্ধু বান্ধব ওশুভাকাঙ্ক্ষীরা নামাজে জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
এছাড়া অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন সাদ্দাম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহেরমাগফেরাত কামনা করেছেন।
সূত্র: সিডনি প্রতিদিন