LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

অস্ট্রেলিয়া

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

A8F21D2B 893D 4026 B195 E877BEF2C24B
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

আমরা ছাড়া কে পেরেছে মায়ের ভাষাকে এমন করে ভালবাসতে। আমরা ছাড়া কে পেরেছে ভাষার জন্য প্রান বিলিয়ে দিতেমাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানিয়ে প্রতিবছরের মত এবারোক্যাম্বেলটাউন বাংলা স্কুল আয়োজন করেছিল অমর একুশে (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) এর অনুষ্ঠান।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

২৬শে ফেব্রুয়ারি রবিবার স্কুল প্রাঙ্গনে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত থেকে ভাষা সংগ্রামীদেরস্মরণ করে।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

সকাল সাড়ে দশটায় প্রভাত ফেরির মাধ্যমে দিনের অনুষ্ঠান সুচির সূচনা ঘটে। প্রভাত ফেরিটি স্কুলের খেলার মাঠ থেকে শুরু হয়ে পুরোস্কুল প্রদক্ষিণ করে শহীদ মিনারের বেদীমূলে পুষ্পস্তবক অর্পণ করে।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

সকাল এগারোটায় বাংলা স্কুল সাধারন সম্পাদক কাজী আশফাক রহমান সবাইকে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৩ সবাইকে স্বাগত জানান। তারপর সবাই দাঁড়িয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত গেয়ে সন্মান প্রদর্শন করেন। এইপর্যায়ে বাংলা ভাষা সংস্কৃতি প্রসারে অসামান্য অবদান রাখা বিশিষ্ট সমাজ কর্মী, ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতাসাবেক সভাপতি, শাহ আলম সৈয়দ এর  হাতে একুশে সম্মাননা ২০২৩ তুলে দেয়া হয়।

4E096772 3BFA 44B4 BD98 0FC83CC3BDC2

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

সৈয়দ বাংলাদেশে অবস্থান করায় অনুষ্ঠানের আগেই তাঁর বাড়িতে গিয়ে এই সম্মাননা তুলে দেয়া হয়। একুশে সম্মাননা তুলে দেয়ার সেইআয়োজনে উপস্থিত ছিলেন স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান আবদুল জলিল এবং বাংলা স্কুলসভাপতি মসিউল আযম খান স্বপন।

0BD530DA 7B83 4C07 9910 84421C57C7B1

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

B99996CD 2E7A 4C06 93F1 76BD3CB4CEAD

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

A8F21D2B 893D 4026 B195 E877BEF2C24B

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

মসিউল আযম খান স্বপনের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।একুশের চেতনা প্রবাসে বাংলা ভাষার চর্চাবিষয়ক আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্কুলের অভিভাবক ফারহানা রহমান সাবিহা নাজনিন। ব্যস্ততার কারণে অনুষ্ঠানেসরাসরি উপস্থিত থাকতে না পারলেও, শুভেচ্ছা বক্তব্য লিখে পাঠান স্থানীয় সংসদ সদস্য  আনুলাক চানটিভং। আন্তর্জাতিক মাতৃভাষাদিবস ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন দি গ্রেঞ্জ পাবলিক স্কুলের অধ্যক্ষ জোডি পেটারসন।

8DDB0274 DCE0 4A45 AF2A 3A057ED7DC4A

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

এই পর্ব শেষে বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা একটি অনবদ্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানায়। একক আবৃত্তি,  একক গান,  বৃন্দ আবৃত্তি এবং সমবেত সংগীতের প্রতিটিতে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সমর্থ হয়। পরিবেশনায়অংশ নেয় রুশনান, স্বপ্নীল,স্বাধীন, মারজান,জেইনা, জাহিয়া,সূহানা, মুহাইমিন, সাজফা, মুন্নাজ্জাহ, অনিরুদ্ধ, নাশভা, রুকসার, নাজিফা, নুসাইবা, মাহরুস, জারিফ, জারিফা, নুসাইবা হক, অর্ণা, রাইনা, সোহারদিতি, ইয়ারা, অস্কার, রাইয়ান, অলিভিয়া, আদিল, সিমরিন, ইয়াশফিন আদ্য।

মহান ভাষা আন্দোলনকে উপজীব্য করে একটি চমৎকার  ক্ষুদ্র নাটিকা ছাত্রছাত্রীরা পরিবেশন করে যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপকআগ্রহ সৃষ্টি করে।

সব ছাত্রছাত্রীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এই পর্বটি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। নাটিকার রচনা,নির্দেশনা পরিচালনা ছিলেনমসিউল আযম খান স্বপন। এই পর্বের শেষে অধ্যক্ষ রুমানা খান মোনার  নেতৃত্বে শ্রেণী শিক্ষকেরা একটি আকর্ষণীয় দেশের গানপরিবেশন করেন। শিক্ষকেরা হলেন শায়লা ইয়াসমিন নুসরাত, অনিতা মন্ডল, বিশাখা পাল নুসরাত মৌরি। পর্বটি পরিচালনা সঞ্চালনা  করেন শ্রেণী শিক্ষক শায়লা ইয়াসমিন নূসরাত, অনিতা মন্ডল, বিশাখা পাল নুসরাত মৌরী।

732B11D4 252D 4DF4 8C21 1E581F8872F6

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের

শেষ পর্বে পরিবেশনা নিয়ে আসেন সিডনির বরেণ্য শিল্পীবৃন্দ। গানে গানে শ্রদ্ধা জানান আনিসুর রহমান, রোকসানা বেগম, দিনাইভানা, লুৎফা খালেদ লোক সংগীত দল আরশিনগর। আরশিনগরের সদস্যরা হলেন তারিক, মাসুদ, তালাত, হিমেল শিপলু।কবিতায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মৌমিতা চৌধুরী শাহিন শাহনেওয়াজ। কীবোর্ড ছিলেন মিঠু স্বপ্ন।

অনুষ্ঠানে তবলায় সংগত করেন বিজয় সাহা। দোতারা বাঁশিতে ছিলেন তারিক আহমেদ। শব্দ নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেন স্কুলেরকার্যকরী কমিটির সহ সভাপতি ফয়সাল খালিদ শুভ ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খান। আমন্ত্রিত অতিথি পর্বেসঞ্চালকের ভূমিকায় ছিলেন ফায়সাল খালিদ শুভ। কারিগরী নিয়ন্ত্রণে ছিলেন রাফায়েল রোজারিও।

শহীদ মিনার নির্মাণ মঞ্চ সজ্জার দায়িত্ব পালন করেন ইয়াকুব, রাফায়েল, স্বপন, শুভ, শাহিন, মাসুদ তারিক। সার্বিক ব্যবস্থাপনায়ছিলেন ইয়াকুব আলী নুরুল ইসলাম শাহিন।

আপ্যায়ন ছিলেন সংগীত, শাহীন, টপি, সম্প্রীতি, নূরীণ, সৃজা, রাত্রি, আলিশা, তাহিয়া, তানিয়া দৃপ্ত। পুরো আয়োজন জুড়ে বাংলাবইয়ের পসরা নিয়ে আসে প্রশান্ত পাড়ের প্রথম বাংলা বইয়ের দোকান প্রশান্তিকা প্রকাশনী। প্রধান সমন্বয়কারী নাজমুল আহসান খানেরসার্বিক তত্ত্বাবধানে বাংলা স্কুলের অমর একুশে (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) এর এবারের আয়োজন দুপুর দুইটায় শেষ হয়।

প্রসঙ্গত উল্লেখ্য ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীরজন্য উন্মুক্ত থাকে। সংবাদ প্রেরক: কাজী আশফাক রহমান।

সূত্র: সিডনি প্রতিদিন

Related News

IMG 20260401 WA0017

‘উগ্রবাদী’ বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল, পাঠানো হচ্ছে ফেরত

ডারউইন, ০১ এপ্রিল: বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ…

mahatma gandhi

মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি চুরি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৪২৬ কেজি ওজনের মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ ভাস্কর্য চুরির চাঞ্চল্যকর ঘটনা। সিসিটিভি ফুটেজ ও পুলিশের তদন্ত নিয়ে বিস্তারিত।

genevieve jagola

বুনো ঘোড়ার পিঠে চড়ে অস্ট্রেলিয়া মহাদেশ জয় করেন মার্কিন তরুণী!

বুনো ব্রাম্বি ঘোড়ায় চড়ে ৪৪০০ কিমি পথ পাড়ি দিলেন মার্কিন তরুণী জিন জ্যাগোলা। অস্ট্রেলিয়ার পূর্ব থেকে পশ্চিম উপকূলে ৮ মাসের রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত।

under 16s

অস্ট্রেলিয়ার পথে হাঁটছে ব্রিটিশ সরকার

শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়ার মতো ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। লিজ কেন্ডালের বক্তব্য ও বিস্তারিত খবর।

australia 2

ইরানের বিক্ষোভে সমর্থন করলো অস্ট্রেলিয়া

ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যালবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়েছেন।

PM Australia

বড়দিনে অসহায়দের খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বড়দিন উপলক্ষে সিডনির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও প্রিমিয়ার ক্রিস মিনস। ফাউন্ডেশনের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা।

Bondi shooting

বন্ডাই বিচে হামলা: অন্তত ১২ জন নিহত

সিডনির বন্ডাই বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে…

593467272 1520674403395031 6629025743053270182 n

ডিইউএএএ আয়োজিত বিজয় দিবস আগামী ২১ ডিসেম্বর

অস্ট্রেলিয়ার ব্ল্যাকটাউনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (DUAAA)। আগামী ২১ ডিসেম্বর (রবিবার) HE Laybutt Sporting Complex–এ আয়োজন করা হয়েছে জাতীয় সঙ্গীত পরিবেশন, বিজয় র‍্যালি ও প্রীতি ক্রিকেট ম্যাচসহ দিনব্যাপী অনুষ্ঠানমালা।

f

Search