LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

অস্ট্রেলিয়া

তাসমানিয়ার নির্বাচন: ভোট গণনা চললেও জয় ঘোষণা করলেন লিবারেল নেতা জেরেমি রকলিফ

Liberal leader Jeremy Rockliff
Liberal leader Jeremy Rockliff

হোবার্ট, তাসমানিয়া: ভোট গণনা চলমান অবস্থায় তাসমানিয়ার রাজ্য নির্বাচনকে ঘিরে লিবারেল পার্টির নেতা এবং বর্তমান মুখ্যমন্ত্রী জেরেমি রকলিফ কার্যত বিজয় দাবি করেছেন। শনিবার রাত ৯:৩০ মিনিটে (AEST) তিনি লিবারেল সমর্থকদের সামনে বক্তব্য দেন, যখন দলটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৮টি আসনের মধ্যে ১৩টি আসন নিশ্চিত করে ফেলেছিল।

রকলিফ বলেন, “আমি আজকের ফলাফলে অত্যন্ত কৃতজ্ঞ। ছয় সপ্তাহ আগে বিরোধীদল অনাস্থা ভোটের মাধ্যমে একটি অপ্রয়োজনীয় নির্বাচন বাধ্যতামূলক করেছিল, কিন্তু আজ তাসমানিয়ার জনগণ লিবারেল সরকারকে আবারও সমর্থন জানিয়েছে।”

তিনি আরও বলেন, “গণনা শেষ হলে এবং আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হলে, আমি গভর্নরের সঙ্গে দেখা করে আমার সরকার পুনর্গঠনের অনুরোধ করবো।”

আরও একটি ঝুলন্ত সংসদের ইঙ্গিত, লেবার পার্টির ‘সহযোগিতার’ প্রতিশ্রুতি
রাত ১০:৩০ মিনিটে লেবার পার্টির নেতা ডিন উইন্টার দলের সমর্থকদের উদ্দেশে বলেন, “তাসমানিয়ার জনগণ আরেকটি ঝুলন্ত সংসদ (hung parliament) দিয়েছেন এবং এর মাধ্যমে তারা একটি পরিষ্কার বার্তা দিয়েছেন যে রাজনীতিকদের মধ্যে আরও সহযোগিতা প্রয়োজন।”

তিনি বলেন, “আরেকটি দ্রুত নির্বাচন গ্রহণযোগ্য নয়। আমাদের এখন একসঙ্গে বসে রাজ্যের সমস্যাগুলোর সমাধানে কাজ করতে হবে।”

উইন্টার স্পষ্টভাবে পরাজয় স্বীকার না করলেও তিনি রকলিফের নিজ আসনে জয়লাভের স্বীকৃতি দেন এবং বলেন, “আমি রাজ্যের চলমান গতিপথ নিয়ে উদ্বিগ্ন, তবে আমি জানি জেরেমি এই রাজ্যকে ভালোবাসেন এবং তিনি সবচেয়ে অভিজ্ঞ পার্লামেন্ট সদস্যদের একজন।”

গণনা এখনও শেষ হয়নি
শনিবার রাত ১১টা পর্যন্ত ৩০ শতাংশের বেশি ভোট গণনা বাকি ছিল, ফলে আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা হয়নি। তবে রকলিফের বক্তব্য এবং লিবারেল পার্টির অগ্রগতির ভিত্তিতে তার জয় দাবি অনেকটাই নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

আজকের দিনটি রকলিফের জন্য আরও তাৎপর্যপূর্ণ, কারণ ২৩ বছর আগে ২০০২ সালের এই দিনেই তিনি প্রথমবারের মতো পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, “তাসমানিয়ার মানুষের এই আস্থার জন্য আমি চিরকৃতজ্ঞ।”

সূত্র: 9News Australia

Related News

More Australian Women and Children Leave Syrian IS Camp

সিরিয়ার আইএস শিবির ছাড়লেন আরও অস্ট্রেলিয়ান নারী-শিশু

ডারউইন, ২২ মে: উত্তর-পূর্ব সিরিয়ার আল-রোজ শিবির থেকে বৃহস্পতিবার (স্থানীয় সময়) আরও একদল অস্ট্রেলিয়ান নারী ও শিশু বাসে করে শিবির ত্যাগ করেছে। এই দৃশ্যটি অস্ট্রেলিয়ার…

IMG 20260401 WA0017

‘উগ্রবাদী’ বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল, পাঠানো হচ্ছে ফেরত

ডারউইন, ০১ এপ্রিল: বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ…

mahatma gandhi

মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি চুরি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৪২৬ কেজি ওজনের মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ ভাস্কর্য চুরির চাঞ্চল্যকর ঘটনা। সিসিটিভি ফুটেজ ও পুলিশের তদন্ত নিয়ে বিস্তারিত।

genevieve jagola

বুনো ঘোড়ার পিঠে চড়ে অস্ট্রেলিয়া মহাদেশ জয় করেন মার্কিন তরুণী!

বুনো ব্রাম্বি ঘোড়ায় চড়ে ৪৪০০ কিমি পথ পাড়ি দিলেন মার্কিন তরুণী জিন জ্যাগোলা। অস্ট্রেলিয়ার পূর্ব থেকে পশ্চিম উপকূলে ৮ মাসের রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত।

under 16s

অস্ট্রেলিয়ার পথে হাঁটছে ব্রিটিশ সরকার

শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়ার মতো ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। লিজ কেন্ডালের বক্তব্য ও বিস্তারিত খবর।

australia 2

ইরানের বিক্ষোভে সমর্থন করলো অস্ট্রেলিয়া

ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যালবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়েছেন।

PM Australia

বড়দিনে অসহায়দের খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বড়দিন উপলক্ষে সিডনির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও প্রিমিয়ার ক্রিস মিনস। ফাউন্ডেশনের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা।

Bondi shooting

বন্ডাই বিচে হামলা: অন্তত ১২ জন নিহত

সিডনির বন্ডাই বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে…

f

Search